তোমার পঠিত-পদ অবলম্বনে রামপ্রসাদের কবিকৃতির পরিচয় দাও।

রামপ্রসাদের কবিকৃতির মূল্যায়ন সমগ্র গৌড়বঙ্গের ইতিহাস অনুধাবন করলে দেখা যায় যে হিউয়েন-এর ভারত আগমনকাল থেকে এখানে ধর্মীয় ও সামাজিক ইতিহাসের যে ধারা বর্তমান ছিল, তা নানা ক্রিয়া-প্রতিক্রিয়া জোয়ার-ভাটায় আঠারো শতকে সম্পূর্ণ অভিনবভাবে শেষবারের মত মোেড় ফিরেছে। এই নবচেতনার প্রথম সার্থক রূপকার কবি রামপ্রসাদ-উনিশ শতকের নবজাগরণের প্রকাশ ঘটেছে এই নবচেতনার সৃষ্টিধর্মী গতিশীলতায়। (১) রামপ্রসাদের পরিচয় সমস্যা ...

Read more

শাক্তপদাবলীর শ্রেণীবিভাগ

শাক্তপদাবলীর শ্রেণীবিভাগ কোনো কোনো বিদগ্ধ সমালোচক আপত্তি জানালেও, একথা অস্বীকার করবার উপায় নেই যে বৈষ্ণব পদাবলীর আদলেই বাংলা ভাষার শাক্ত পদাবলীর উদ্ভব ঘটেছে। তাই শাক্ত পদাবলীতেও বৈষ্ণব পদাবলীর কিছু অনুকরণ থাকা স্বাভাবিক। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য— কৃষ্ণের বাল্যলীলার অনুসরণে রচিত উমার বালালীলা এবং প্রায় অনুল্লেখযোগ্য গোষ্ঠলীলা, রাসলীলা প্রভৃতি। ঐতিহাসিক কারণেই শাক্ত পদাবলীতে বৈষ্ণব পদাবলীর অনুকরণের ...

Read more

শাক্ত পদাবলীর পরিচয়

শাক্ত পদাবলীর পরিচয় অষ্টাদশ শতকের শুরুতেই সমগ্র গৌড়বঙ্গ জুড়ে দেখা দিয়েছিল অমানিশার অন্ধকার। মোগল সম্রাটদের রাজত্বকালে দেশে মোটামুটিভাবে যে সুখ-স্বাচ্ছন্দ্য ছিল অব্যাহত, ঔরংজীবের মৃত্যুর পর তা’ হল অন্তর্হিত বাংলার সমাজ-জীবনেও তখন বিপর্যস্ত অবস্থা, চৈতন্যদেবের প্রভাব ক্রমবিলুপ্তির পথে। বৈষ্ণবের প্রেমধর্ম সহজিয়া পন্থা অবলম্বন করে যে তৎকালিক রূপ লাভ করেছিল, সমাজের শিষ্ট সম্প্রদায় তাকে ‘ন্যাড়ানেড়ির’ কাণ্ড বলে ...

Read more

শাক্ত পদাবলীর উদ্ভব

শাক্ত পদাবলীর উদ্ভব বিদগ্ধ পণ্ডিতমণ্ডলী অনুমান করেন যে আদি আর্যভাষা-ভাষী জনগোষ্ঠী তথা আর্যজাতিই মূলত পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার প্রবর্তক এবং এই সুত্রে ভারতীয় আর্যজাতিও ছিল পিতৃতন্ত্রের অনুগত। পক্ষান্তরে ভারতের প্রাগার্য তথা অন আর্য জনগোষ্ঠী (দ্রাবিড়, অস্ট্রীক বা নিষাদ এবং মঙ্গোল বা কিরাতগণ) ছিল মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থার অনুগামী একালেও যার প্রমাণ বর্তমান। ফলে আর্যদের ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তায় পুরুষ ...

Read more

কলিঙ্গরাজ্যের সঙ্গে যুদ্ধের শেষ পরিণতি রূপে কালকেতুর পরাজয় ও বন্দীদশার পরিচয় দাও।

কালকেতুর বন্দীদশা কলিঙ্গরাজের বিনা অনুমতিতে তারি রাজ্যের অন্তর্ভুক্ত গুজরাটে নিজে রাজা হয়ে বসেছিলেন কালকেতু-ভাভুদত্ত-মারফত এই সংবাদ পেয়ে কলিঙ্গরাজ কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু এই যুদ্ধে কলিঙ্গ সৈন্যদল পরাজিত হ’লেও ভাড়ুদত্তের উত্তেজনায় তারা আবার কালকেতুর পুরী আক্রমণ করে। পরাজিত সৈন্যদল আবার ফিরে এল কেন বুঝতে না পেরে কালকেতু হতবুদ্ধি হয়ে গেলো; পরাজিত হয়েও যখন শত্রুপক্ষ ...

Read more