মহাজন পদাকর্তা রূপে গোবিন্দদাস বৈষ্ণব সাহিত্যে কোন্ গুণে বিশেষ সম্মানের স্থান অধিকার করে আছেন, উদ্ধৃতি সহ আলোচনা করো।
Add a New Post চৈতন্য পরবর্তী যুগের একজন বিখ্যাত পদকর্তা গোবিন্দদাস কবিরাজ। ষোড়শ শতকের চতুর্থ দশকের মধ্যে বর্ধমান জেলার শ্রীখণ্ডে বৈদ্যবংশে তাঁর জন্ম। তিনি প্রথমে শাক্ত ছিলেন পরে শ্রীনিবাস আচার্য্যের কাছে বৈষ্ণব ধর্মে দীক্ষা গ্রহণ করেন। গোবিন্দদাসকে নিয়ে নানা সমস্যা আছে। ষোড়শ শতাব্দীতে অন্তত পক্ষে চারজন গোবিন্দের সন্ধান মেলে। গোবিন্দ ঘোষ এবং গোবিন্দদাস ছিলেন চৈতন্যদেবের ...
উভয়েই চৈতন্যোত্তর যুগের কবি হলেও জ্ঞানদাস ও গোবিন্দদাসের কবিদৃষ্টির মধ্যে প্রভেদ পরিলক্ষিত হয়।—মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
চৈতন্যোত্তর যুগে বাংলা ও ব্রজবুলি ভাষায় বৈষ্ণব সাহিত্যে রসের ধারা যারা বইয়ে দিয়েছিলেন তাঁরা হলেন যুগ্ম কবি জ্ঞানদাস ও গোবিন্দদাস। প্রাক্ চৈতন্যযুগের কবি চণ্ডীদাসের ভাবশিষ্য হলেন জ্ঞানদাস আর বিদ্যাপতির ভাবশিষ্য হলেন গোবিন্দদাস। কেননা চণ্ডীদাসের ও বিদ্যাপতির অনুরূপ হলেন এঁনারা। ব্রজবুলি ভাষায় কিছু পদ রচনা করলেও বাংলা ভাষার কবি হিসাবে বিখ্যাত ছিলেন জ্ঞানদাস। কিন্তু গোবিন্দদাস বিশুদ্ধ ...
রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিতাকে শুধু বৈকুণ্ঠের গান বলে স্বীকার করতে চাননি কেন? বৈষ্ণব পদাবলীর পরিচায়নে তাঁর দৃষ্টিভঙ্গির বিশদ আলোচনা করো।
সমগ্র প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী তুলনাতীত, বস্তুত প্রাগাধুনিক বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী বিশ্ব সাহিত্যের দরবারে অন্তর্ভুক্ত হবার মতই সাহিত্য। কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করলে দেখা যাবে বৈব সাহিত্য গোষ্ঠীচেতনামূলক ধর্মীয় সাম্প্রদায়িক সাহিত্য। তা সত্ত্বেও এটি সর্বজন কর্তৃক স্বীকৃত। চৈতন্যদেবের আবির্ভাব বাংলা দেশে তথা বাংলা সাহিত্যে এক যুগান্তকারী ঘটনা। তিনি বৈষ্ণব ধর্ম ও দর্শনের ...
প্রেম-মনস্তত্ত্বের সুনিপুণ রূপায়ণে বৈষ্ণব কবিদের রাধা কীভাবে একটি রমণীয় মূর্তি লাভ করেছে তোমার পঠিত পর্যায়গুলি অবলম্বনে দেখিয়ে দাও।
বৈষ্ণব কবিদের পদাবলী বিশ্লেষণ করলে সহজেই স্পষ্ট হয়ে ওঠে, পদকর্তাগণ মানব প্রেমের বিচিত্র লীলা, প্রেমিক প্রেমিকার চিত্তলোকে বিচিত্র ভাবের স্পন্দন, অপরূপ রমণীর ভাষায় লিপিবদ্ধ করেছেন। পদাবলীতে বর্ণিত রাধা-কৃষ্ণের প্রণয় লীলার চিত্র মানব প্রণয়ের রূপ-সৌন্দর্যে গঠিত। কিন্তু এইরূপের অন্তরালে অরূপআকুতির সুর ধ্বনিত অর্থাৎ মানব প্রেমের পটভূমিকায় বিশ্বপ্রেমের লীলা-সঙ্গীত চিত্রিত। বিশিষ্ট সমালোচক বলেছেন— “রাধিকার বয়ঃসন্ধি হইতে আরম্ভ ...
গীতি কবিতা বলতে কী বোঝ? বৈষ্ণব পদাবলীর কোন্ কোন্ পদকে আধুনিক বিচারে ও সার্থক গীতি কবিতা বলা যায় কিনা উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো।
সাধারণত ‘বৈষ্ণব পদাবলী’কে ‘বৈষ্ণুব কবিতা’বা বৈষ্ণবগীতি কবিতা হিসাবে আমরা আখ্যাত করে থাকি। এখন প্রশ্ন হল, গীতিকবিতা কাকে বলে? পাশ্চাত্য সাহিত্যে ‘লিরিক’ নামে যাকে অভিহিত করা হয় বাংলায় সেটাই গীতি কবিতা। আসলে গীতি কবিতাগুলি ‘লির’ নামক বাদ্যযন্ত্রের মাধ্যমে গীত হত বলেই তার নাম দেওয়া হয়েছে ‘লিরিক’। বৈষ্ণব পদাবলীকে গীতি কবিতা বলা হয়ে থাকে। বৈষ্ণব পদাবলী কিন্তু ...
