বৈষ্ণব পদাবলীর ধর্মীয় মূল্য কি কাব্যমূল্যকে অতিক্রম করে গেছে? মধ্যযুগে রচিত হয়েও কোন বিশেষ গুণে আজও এই অজস্র সাহিত্যের ওপর প্রভাব বিস্তার করে চলেছে। প্রাসঙ্গিক উদাহরণ সহ ব্যাখ্যা করো।
বৈষ্ণব সাহিত্যে শিল্পরস, অধ্যাত্মসংস্কার, ধর্মীয় কৃত্য প্রভৃতির পটভূমি রচিত হলেও এ এমন একটি অতুলনীয় চরিত্র লাভ করেছে যে, দেশ-কালের সীমা উত্তীর্ণ হয়ে নিখিল মানব-অস্তরে এ প্রতিষ্ঠা পেয়েছে। সুশীলকুমার চক্রবর্তীর ‘বৈষ্ণব সাহিত্য’ গ্রন্থের ভূমিকায় অমূল্যচরণ বিদ্যাভূষণ মহাশয় মন্তব্য করেছেন— “বৈষ্ণব ধর্ম লইয়াই বৈক্ষ্ণব সাহিত্য। বৈষ্ণুব ধর্মকে বাদ দিয়া এ সাহিত্যের আলোচনা চলে না।” বৈষ্ণব ধর্ম বিশেষত ...
“নীরদ নয়নে” পদটিকে তুমি “গৌরলীলা” অথবা “গৌরচন্দ্রিকা”– কোন পদ হিসাবে চিহ্নিত করবে? এই শ্রেণির পদকে প্রভেদ নির্দেশ করে উল্লিখিত পদটির তাৎপর্য পরিস্ফুট করো।
এ প্রসঙ্গে প্রথমেই ‘গৌরচন্দ্রিকা’ সম্বন্ধে কিছু কথা বলে নেওয়া ভালো। চৈতন্যদেবকে অবলম্বন করে রচিত পদকেই এককথায় ‘গৌরাঙ্গ বিষয়ক পদ বলা যেতে পারে, গৌরচন্দ্রিকা নয়। শ্রীচৈতন্যের রূপ ও মহিমার বর্ণনা, নদিয়া-নাগরী ভাবের আশ্রয়ে রচিত গৌরাঙ্গ বিষয়ক পদ এবং ব্রজবুলির অনুসরণে যে সকল গৌরাঙ্গ বিষয়ক পদরচিত হয়েছে একমাত্র ওই গুলোকেই বলা হয় ‘গৌর চন্দ্রিকা, এছাড়াও গৌরাঙ্গ বা ...
বৈষ্ণব পদাবলীকে রোমান্টিক কবিতা হিসাবে বিচার করলে তার ভক্তিধর্মের প্রতি কি অমর্যাদা করা হয়? রোমান্টিকতার কোন্ কোন্ লক্ষণ বৈষ্ণব পদাবলীর মধ্যে পরিস্ফুটতা আলোচনা করো।
কল্পনার ঐশ্বর্য, আবেগের গভীরতা, সৌন্দর্যের নিবিড়তা এবং সুদূরের ব্যঞ্জনা রোমান্টিক মনোভাবেরই লক্ষণ। রোমান্টিকতা হল একপ্রকার মানস প্রজাতি। রোমান্টিকতার মূল বৈশিষ্ট্য হল দুর্জ্জেয়ের প্রতি অভিসার, অপ্রাপনীয়ের জন্য ব্যকুলতা। মর্তচেতনা রোমান্টিকতার প্রধান উপাদান হলেও ধর্মানুভূতি ও ভাগবত চেতনাও রোমান্টিক লক্ষণ-যুক্ত হতে পারে। প্রাচীন পৃথিবীর বহু ধর্ম-সাধনায় রোমান্টিক মনোভাব উপস্থিত ছিল। অপ্রাপণীয় ঈশ্বরকে যখন একান্ত আপনার করে পেতে ...
জ্ঞানদাস চণ্ডীদাসের এবং গোবিন্দদাস বিদ্যাপতির ‘ভাবশিষ্য’ হিসেবে পরিচিত। এই পরিচিতির কারণ নির্দেশ করো। প্রসঙ্গত কোন দিক দিয়ে তাঁরা স্বতন্ত্র, তাও স্পষ্টভাবে বুঝিয়ে দাও।
মধ্যযুগের বৈষ্ণব পদসাহিত্যে যাঁরা শ্রদ্ধার আসনে আরোহন করে শ্রেষ্ঠত্বের দাবিদার তাঁরা হলেন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দদাস ও জ্ঞানদাস। পদাবলী সাহিত্য শ্রীচৈতন্যদেবের আবির্ভাবে ও প্রভাবে পুষ্ট হয়ে গঙ্গার স্রোতের মতো প্লাবিত হয়ে ধর্মতত্ত্ব আর কাব্যসৌন্দর্যের মিলনে অভাবিত বিস্ময়রস সৃষ্টি করেছে। চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ বাঙালী কবি হলেন জ্ঞানদাস, আর একজন কবি হলেন গোবিন্দদাস। চৈতন্য উত্তর পর্বের ...
চন্ডীদাস নাকি সুখের মধ্যে দুঃখ আর দুঃখের মধ্যে সুখ দেখতে পেয়েছেন। তোমাদের পাঠ্য চন্ডীদাসের পদগুলি অবলম্বনে এরকম ধারণার যৌক্তিকতা বিচার করো।
চন্ডীদাস বলেন, প্রেমে দুঃখ আছে বলেই প্রেম ত্যাগ করার নয়। প্রেমের যা কিছু সুখ সমস্তই দুঃখের মন্ত্রে নিঙড়ে নিয়ে বের করতে হয়। বৈষ্ণবের ধর্ম ভালোবাসার ধর্ম। তাকে চণ্ডীদাস সৌন্দর্যের আদর্শে বেঁধে রেখেছেন। শুধু রাধার দেহের লাবণ্য বর্ণনাই নয়, কৃষ্ণের রূপযৌবন বর্ণনায়ও কবি ভারি চাতুর্য দেখিয়েছেন। কৃষ্ণের রূপলাবণ্যকে দেখে রাধার প্রেমের যে আর্তি, তাকে অপূর্ব কবিত্বপূর্ণ ...
