বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কবিপ্রতিভার পরিচয় দাও।
‘পদাবলী’ শব্দটি জয়দেবের ‘কোমলকান্ত পদাবলী’ থেকেই এসেছে। রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা মধ্যযুগের সাহিত্যের একটি বৈশিষ্ট্য। বিদ্যাপতি মিথিলার কবি হয়েও বাংলা সাহিত্যে একটি বিশেষ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত। তখন মিথিলা সংস্কৃতির পীঠস্থান ছিল। মিথিলার কবি বিদ্যাপতি ব্রজবুলিতে পদ রচনা করে বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন। ব্রজবুলি বলতে ব্রজ বা বৃন্দাবনের বুলি নয়, আসলে মৈথিল ভাষার সঙ্গে অবহট্ট ...
বৈষ্ণব পদাবলীর প্রার্থনা পর্যায়ের পদ সম্পর্কে আলোচনা করো এবং এই পর্যায়ের শ্রেষ্ঠ কবির পরিচয় দাও।
আত্মনিবেদন বা প্রার্থনা পদগুলির তাৎপর্য ভগবানের পদতলে নিজেকে নিঃশেষে নিবেদন করাকেই আত্মনিবেদন বলে। এই রসপর্যায়ের পদগুলিই বৈষ্ণব সাহিত্যে প্রার্থনা বা নিবেদন পর্যায়ের পদরূপে চিহ্নিত। রাধা ভক্ত শ্রেষ্ঠা। তাঁর মত সাধনা জীবের পক্ষে সম্ভব নয়। কারণ রাধা তো আর জীব নন তিনি ভগবানের হ্লাদিনী শক্তি। তথাপি দুয়ের মধ্যে ভেদ আছে। তাই রাধা ভগবানের উদ্দেশ্যে নিজেকে সম্পূর্ণ ...
ভাবোল্লাস পর্যায়ের পদগুলির কাব্যগুণ বিচার করো। এই প্রসঙ্গে ভাবোল্লাস পর্যায়টির পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো।
ভাবোল্লান ও ভাবসম্মিলন পর্যায়ের শ্রেষ্ঠ কবির কাব্য প্রতিভা বৈষ্ণবশাস্ত্রে শৃঙ্গাররসের প্রধান দুটি বিভাগ— একটি বিপ্রলম্ভ ও অপরটি সম্ভোগ। বিপ্রলব্ধের চারটি স্তরের পর সম্ভোগ’ এবং সম্ভোগজনিত ভাবোল্লাস। সম্ভোগের সংজ্ঞা নিম্নরূপ — “দর্শনালিঙ্গনাদী নামানুকূল্যান্নিষেবয়া। যুনোরুল্লাস সমারোহন্ ভাবঃসম্ভোগ ঈষ্যতে।।” দর্শন ও আলিঙ্গনাদির আনুকুল্যহেতু নায়ক-নায়িকার যে ভাবোল্লাস তারই নাম সম্ভোগ। মুখ্য ও গৌণভেদে ঐ সম্ভোগ দু’প্রকার। সংকীর্ণ, সম্পন্ন ও ...
বৈষ্ণব পদাবলী সাহিত্যে মাথুর বলতে কি বুঝায়? এ প্রসঙ্গে তামাদের পঠিত পদ অবলম্বনে মাথুরের বৈশিষ্ট্য ও ভাবসৌন্দর্য বিশ্লেষণ করো।
প্রেমকাব্যে বিরহ একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বৈষ্ণব পদাবলীতেও বিরহ একটি বিশেষ রসপর্যায়ের পদ। বিরহের পদগুলি যত রসোত্তীর্ণ অন্য পদ ততটা হয়নি। প্রেমের পূর্ণতা মিলনে। কিন্তু বিরহ সেই মিলনকে গভীর করে তুলতে সাহায্য করে। উজ্জ্বল নীলমণিতে প্রবাসের সংজ্ঞা নিম্নরূপ- “পূর্বসঙ্গত যোর্য় নোৰ্ভবেদ্দেশাম্ভবাদিভিঃ। ব্যবধানস্ত যৎ প্রাজ্ঞৈঃ স প্রবাস ইতীৰ্য্যতে।। অর্থাৎ পূর্বসম্মিত নায়ক-নায়িকার মধ্যে যে দেশ ...
প্রেমবৈচিত্র্য ও আক্ষেপানুরাগের সংজ্ঞা নির্দেশ করো। এই রসপর্যায়ের পদ আলোচনা ক’রে চণ্ডীদাসের শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো।
প্রেমবৈচিত্র্য প্রেমাবিষ্ট হৃদয়ের একটি বিচিত্র ভাব। প্রেমিক নিকটে আছেন তথাপি প্রগাঢ় প্রেমব্যাকুলতায় প্রেমিকার মনে হয়, এই বুঝি প্রেমিকাকে তিনি হারিয়ে ফেলেছেন। এর ফলে হৃদয়ে যে বিরহবোধ জনিত বেদনার সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রেমবৈচিত্র্য। উজ্জ্বল নীলমণি’ গ্রন্থে প্ৰেমবৈচিত্র্যের সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে- “প্রিয়স্য সন্নিকর্ষে হপি প্রেমোৎকর্ষ স্বভাবতঃ যা বিশ্লেষ ধিয়াতিঃ স্যাৎ প্রেমবৈচিত্র্য মিয্যতে।।’ বৈষ্ণব পদকতাগণ ...
