‘গৌরচন্দ্রিকা’ কাকে বলে? গৌরচন্দ্রিকার সঙ্গে গৌরবিষয়ক পদের তুলনামূলক আলোচনা করো। সব গৌরবিষয়ক পদই কি গৌরচন্দ্রিকা?

সাধারণভাবে ‘গৌরচন্দ্রিকা’ কথাটির অর্থ গৌরাঙ্গদেব বিষয়ক যে কোন আলোচনা। কিন্তু এই সাধারণ অর্থে গৌরচন্দ্রিকাকে গ্রহণ করলে চলবে না। গৌরাঙ্গ বিষয়ক যে পদ রাধাকৃষ্ণ বিষয়ক পদ কীর্তনের প্রস্তাবনা (ভূমিকা বা মুখবন্ধ) হিসাবে গাওয়া হয়, বৈষ্ণেবেরা তাকেই ‘গৌরচন্দ্রিকা’ বলেন। শব্দটি পালাকীর্তন গায়কদের রীতি থেকে পদাবলী সাহিত্যে প্রবেশলাভ করেছে। পালাকারেরা রাধাকৃষ্ণ বিষয়ক অপরূপ প্রেমলীলাকে আদ্যন্ত ধারাবাহিক বর্ণনার জন্য ...

Read more

গোবিন্দদাসের কবিপ্রতিভার বিশ্লেষণ করো।

গোবিন্দদাসের কবিপ্রতিভা মধ্যযুগের গোবিন্দদাস কবিরাজ বিদ্যাপতির রচনা-রীতির আদর্শ অনুসরণ ক’রে প্রায় বিদ্যাপতির মতোই জনপ্রিয়তা ও গৌরব লাভ করেছেন। ভাষা ভঙ্গিমার অপূর্বত্ব ও শব্দের মধুর ঝংকার তাঁর জনপ্রিয়তা এখনো অক্ষুণ্ণ রেখেছে। পাণ্ডিত্য, পরিশীলিত মন ও গভীর ভক্তিভাব গোবিন্দদাসকে বাংলা সাহিত্যের ইতিহাসে এক গৌরবময় আসনে প্রতিষ্ঠিত করেছে। এখনও কীর্তনীয়া সমাজে বা সঙ্গীতপিপাসু গোষ্ঠীতে তাঁর পদগুলি কীর্তনের আকারে ...

Read more

জ্ঞানদাসের কবিকৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। জ্ঞানদাসকে কেন চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়?

জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার কারণ মধ্যযুগের পদাবলীসাহিত্যে তিনটি নাম একসঙ্গে উচ্চারিত হয়— চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দদাস। চণ্ডীদাস সম্বন্ধে সমস্যার শেষ নেই। কত নতুন তথ্য আবিষ্কৃত হয়ে পুরাতন তথ্যকে বাতিল করেছে। গোবিন্দদাসের জীবনকথা অনেকটা জানা যায়। কিন্তু অন্যতম শ্রেষ্ঠ পদকতা জ্ঞানদাস সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তাঁর জীবনী সম্পর্কে অতি অল্প তথ্যই পাওয়া গেছে। কাটোয়ার দশ ...

Read more

বিদ্যাপতি ও চণ্ডীদাসের কৃতিত্ব তুলনামূলক বিচার করো।

বৈষ্ণবসাহিত্যে মৈথিল কবি বিদ্যাপতির যেমন জনপ্রিয়তা, বাঙালী কবি চণ্ডীদাসের অনুরূপ সমাদর। রবীন্দ্রনাথ দুই কবির পার্থক্য নির্ণয় করতে গিয়ে বলেছেন- “বিদ্যাপতি সুখের কবি, চণ্ডীদাস দুঃখের কবি। বিদ্যাপতি বিরহে কাতর হইয়া পড়েন, চণ্ডীদাসের মিলনেও সুখ নাই বিদ্যাপতি জগতের মধ্যে প্রেমকে সার বলিয়া জানিয়াছেন, চণ্ডীদাস প্রেমকেই জগৎ বলিয়া জানিয়াছেন, বিদ্যাপতি ভোগ করিবার কবি, চণ্ডীদাস সহ্য করিবার কবি। চণ্ডীদাস ...

Read more

বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার পদ রচনার বিদ্যাপতি ও গোবিন্দদাসের কবিপ্রতিভার পরিচয় দাও।

‘অভিসার’ কথাটির সাধারণ অর্থ প্রেমিক-প্রেমিকার পারস্পরিক অনুরাগ হেতু সংকেত স্থানে গমন। প্রেমিক-প্রেমিকা উভয়ের পক্ষেই অভিসার সম্ভব। তবে বৈষ্ণব পদাবলীতে নায়িকার অভিসার বর্ণনায় গুরুত্ব স্থাপন করা হয়েছে বেশী। যে নায়িকা নিজে অভিসার করে বা কান্তকে অভিসার করায় তাকেই অভিসারিকা বলা হয়। বৈষ্ণব পদাবীলতে রাধাই একমাত্র অভিসারিকা। বৈষ্ণবশাস্ত্রে ও পদাবলীতে অভিসারের একটি গভীর তাৎপর্য রয়েছে। ভক্তের চোখে ...

Read more