‘সোনার তরী’ কবিতাটির রূপকার্থ বিশ্লেষণ করিয়া উক্ত কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো।
কবির মনোজগতে অনেক সময় এমন সব ভাবনা-চিন্তার উদয় হয় যেগুলিকে সহজভাবে প্রকাশ করা যায় না; করার চেষ্টা করলে, সেগুলি পাঠক-পাঠিকাদের কাছেই যে কেবল দুর্বোধ বলে মনে হয় তা নয়, কবি নিজেও কেমন যেন একটা অস্বস্তি বোধ করেন। নিজের চিন্তাকে বহুমনের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করতে গিয়েই কবিকে রূপকের আশ্রয় নিতে হয়। সেই চেষ্টারই ফসল-রবীন্দ্রনাথের ‘সোনার ...
‘সোনার তরী’ কাব্যগ্রন্থের প্রাসঙ্গিক কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথের মর্ত্যপ্রীতির স্বরূপ ব্যাখ্যা করো।
মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যার অন্তর্লোকের ঐকান্তিক অভিপ্রায় তাঁর সৃষ্টির বিষয় সে মর্ত্যলোকের মানবিক অনুভূতি তথা মমত্ববোধের দিক কিংবা মানবপ্রীতির দিক হবে সে বিষয়ে সংশয়াতীত ধারণালোকে উপনীত হওয়া যায়। রবীন্দ্র সৃষ্টি মানেই মর্ত্যপ্রীতি তথা মানবপ্রীতির মাধ্যমে সম্পূর্ণতার মধ্যে উপনীত হওয়ার ঐকান্তিক অভিশ্বাসের অভিব্যক্তি। মা, মাটি, মানুষের প্রতি রবীন্দ্রনাথের ...
সোনার তরী কাব্যে বৈষ্ণুবীয় প্রসঙ্গ।
‘সোনার তরী’ কাব্যে বিচিত্র চিন্তার মধ্যে বৈশ্ববীর চিন্তা বিশেষ স্থান অধিকার করে আছে। ভারতীয় সংস্কৃতির পৌরাণিক ধারা কবিসৃষ্টির বিভিন্ন পর্বে লক্ষ্য করা যায়। সোনার তরী বিধৃত ঝুলন ও বৈব কবিতা দুটি আমাদের বর্তমান আলোচনার সহায়ক হবে। ঝুলন প্রসঙ্গে আমাদের স্বতঃই মনে আসে নন্দনন্দন কৃষ্ণ ও বৃষভানুরাজনন্দিনী রাই কিশোরীর অসংখ্য লীলার মধ্যে অন্যতম ঝুলনের কথা। বৃন্দারণ্যে ...
সোনার তরী কাব্যে চিত্রকল্প প্রসঙ্গ।
সাহিত্যালোচনায় চিত্রকল্প একটি বহুল প্রযুক্ত শব্দ। চিত্রকল্প কথাটির সমপর্যায় ভুক্ত শব্দ রূপকল্প। একটু কম বা অল্পার্থে কিংবা তুল্যার্থে কল্প কথাটির ব্যবহার হয়— ‘ঈষদূণকল্পবৃদেশ্যদেশীয়ঃ চিত্রের থেকে একটু অল্প বা চিত্রের মতো এই অর্থ প্রকাশক শব্দ চিত্রকল্প। সুপটু পটুয়ার দল তাঁদের লীলায়িত তুলিকায় পটে পটে নানা চিত্র আঁকেন, ভাস্করেরা সূক্ষ্ম তক্ষণ যন্ত্রে শিলাফলকে ও দারুখণ্ডে ফুটিয়ে তোলেন ...
‘সোনার তরী’ কাব্য ও জীবন দেবতা প্রসঙ্গ।
রবীন্দ্রনাথকে কেন্দ্র করে যত যত ভাববৃত্ত গ’ড়ে উঠেছে তাদের মধ্যে ‘জীবন দেবতাবাদ’ অন্যতম প্রধান। ‘বঙ্গবাসী’ কার্যালয় থেকে প্রকাশিত ‘বঙ্গভাষার লেখক’ (১৩১২) গ্রন্থে রবীন্দ্রনাথ তাঁর জীবন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এ বিষয়ে অনেক কথাই বলেছেন। রবীন্দ্র সমালোচকবৃন্দও যথেষ্ট আলোকপাতের প্রয়াস পেয়েছেন। কবি জীবনদেবতা সম্পর্কে যা বলেছেন তার সামান্য উদ্ধৃতি এখানে উৎকলিত করি। (ক) “যিনি আমার সমস্ত ...
