অতি নাটকীয়তা বা Melodramatic-এর উদ্ভব সংজ্ঞা সহ দৃষ্টান্ত প্রদান করো।
সংজ্ঞা : নাটকের একটি ত্রুটি বোঝাতেই অতি নাটকীয়তা বা মেলোড্রামাটিক শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ উচ্চস্তরের কমেডি না হলে, মোটা দাগের হাসির নাটকে যেমন বলা হয় ফার্স, তেমনি উচ্চাঙ্গের ট্র্যাজেডি হয়ে না উঠলে সেই ব্যর্থতার জন্য নাটকটিকে সাধারণভাবে বলা হবে অতিনাটক বা মেলোড্রামা। গ্রিক ভাষায় ‘মেলা’ শব্দের অর্থ ‘গান’। ফলে সংগীত সমৃদ্ধ নাটককে বলা হত ...
ফার্স বা প্রহসন-এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। একটি বাংলা প্রহসন নিয়ে আলোচনা করো।
সংজ্ঞা : প্রহসনকে কোনো কোনো সমালোচক নাটকেরই অন্যতম শ্রেণিরূপে আখ্যাত করতে চেয়েছেন। কিন্তু সমালোচক আব্রাম্স প্রহসনকে কমেডির একটি বিভাগ বলে মনে করেন। সেইভাবেই তাকে যদি বিন্যস্ত করা যায় তাহলে বলতে হয়— “ফার্স বলতে বোঝায় অত্যন্ত লঘু কল্পনাসিদ্ধ, অতিরঞ্জিত এক ধরনের হাস্যোচ্ছল নাটক।” সহজ সরল এইরকম কমেডিতে হাস্যময়তা অত্যন্ত স্বতঃস্ফূর্ত, আসলে এখানে বুদ্ধির খেলা বিশেষ দেখা ...
কমেডি নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সহ একটি বাংলা কমেডি নাটক নিয়ে আলোচনা করো।
কমেডির সংজ্ঞা (Comedy) : যে নাটকে চরিত্র এবং ঘটনাসজ্জা একরকম থাকে, যাতে পাঠক আনন্দ পেতে পারে, এবং যার অস্তে মিল থাকে, তাকেই কমেডি বলে। কমেডির বাংলা পরিভাষা ‘মিলনাস্ত নাটক’। কোনো কোনো স্থানে এর বিষয় হয়ে দাঁড়ায় ‘হাস্যোদ্দীপক’। উৎপত্তি : এ সম্পর্কে বিস্তর মতপার্থক্য আছে। সাধারণভাবে মনে করা হয় গ্রিসের দেবতা ডায়োনিসাসের বসন্তকালীন উৎসব থেকে ট্র্যাজেডি ...
রূপক ও সাংকেতিক নাটকের সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো।
রূপক ও সাংকেতিক মূলত দুটি ভিন্ন মাত্রার নাটক। কারণ, সাংকেতিকের ইংরাজি প্রতিশব্দ হল Symbolism. আর রূপকের Allegory। রূপকে কোনো নীতিগর্ভ কাহিনি থাকে, সেই কাহিনিকে যথেষ্ট সরলতার সঙ্গে বলা হয়। কাহিনির ওপর অংশে একটা অর্থ থাকে, কিন্তু সেই কাহিনির ভেতরে অর্থাৎ মর্মাংশে আর একটি অর্থ সমাস্তরাল রেখায় বিধৃত থাকে। রূপকে তাই ওপরের অর্থটা গুরুত্বপূর্ণ নয়, আভ্যন্তরিক ...
সংক্ষিপ্ত আলোচনা : অ্যাবসার্ড নাটক, কমেডি অব ম্যানার্স (সামাজিক কমেডি), প্রহসন, নাটকীয় একোক্তি, অপেরা, মেলোড্রামা
কমেডি অব ম্যানার্স (সামাজিক কমেডি) : যে কমেডিতে সমাজের ধর্ম, রীতিনীতি, জীবনাচরণ, রাষ্ট্রনৈতিক জীবন ইত্যাদি কৌতুকে, বিদ্রূপে ও বাগ্-বৈদগ্ধ্যে উদ্ঘাটিত হয় তাকেই আমরা কমেডি অব ম্যানার্স’ বা সামাজিক কমেডি বলতে পারি। সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডের রেস্টোরেশন যুগের নাট্যকার জর্জ ইথারেজ-এর নাটকে কমেডি অব ম্যানার্সের সূত্রপাত। ইথারেজের She Would if She Could, The Man of Mode, ড্রাইডেনের ...
