“মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে।”- কবি কোথায় ঋণী? কিভাবে সেই ঋণ তিনি পরিশোধ করতে চান?
জীবনের কাছে ঋণী কবি মৃত্যু হল জগত সংসারের একমাত্র অনিবার্য রঊঢ় বাস্তবতা যা ব্যাখ্যাতীত। সে নির্মল ও নির্দয় মৃত্যুতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের দেনা শোধ করার মনোবাসনা প্রকাশ করেছেন ‘রূপনারানের কূলে’ কবিতায়। সাধের যে জীবন কবিকে জীবন সত্য খুঁজে পাওয়ার সুযোগ করে দিয়েছে তাকেই কবি কৃতঞ্জলিপুটে অর্পণ করে যেতে চান মরণের করকমলে, আহুতি দিতে ...
সত্যকে কখনও ‘কঠিন’ কখনও ‘দারুন’ বলেছেন রবীন্দ্রনাথ- কবিতায় নিরিখে কবির এ উপলব্ধির যথার্থতা বিচার করো?
রবীন্দ্রনাথ জীবনভাবনা রবীন্দ্রনাথের তিরোধানের পরবর্তীকালে প্রকাশিত কাব্যগ্রন্থে ‘শেষ লেখা’ থেকে নির্বাচিত আমাদের পাঠ্য ‘রূপনারানের কূলে’ কবিতাটি রবীন্দ্র জীবন ভাবনার এক অনন্য দৃষ্টান্ত। বস্তুত এই পর্বে এসে মৃত্যুঞ্জয়ী রবীন্দ্র চেতনা নির্ভীক, নিঃস্ব ও নিরাসক্ত। জীবনব্যাপী প্রেমসৌন্দর্যে সাধন করেছেন যে শিল্পী, তিনি নির্মোহ দৃষ্টিতে লক্ষ্য করেছেন সরল জীবনের মিথ্যা বিশ্বাসের ফাঁদ। জগৎজোড়া এই জীবন মৃত্যুর খেলা স্বপ্ন ...
“সত্যের দারুন মূল্য লাভ করিবার,”- ‘সত্যের দারুন মূল্য’ কিভাবে লাভ হয়?
কবির উদ্দেশ্য জীবন সত্য অন্বেষণে জীবনের সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে রবীন্দ্রনাথ অবশেষে এসে দাঁড়িয়েছেন জীবনের শেষ প্রান্তে+বহু আঘাত সহ্য করে মুখোমুখি হয়েছেন সত্যের। দীর্ঘ এই জীবন পথের ঊষরতআ ও বন্ধুরা অতিক্রম করে ক্লান্ত কবি মাঝে মাঝেই হতোদ্যম হয়ে পড়েছেন, কিন্তু তার উদ্দেশ্য সম্বন্ধে বিস্মৃত হননি। তাই শেষ লগ্নে এসে সত্যের প্রাপ্তিতে সার্থকতায় মন্ডিত হয়েছে কবি ...
কঠোর দুঃখের তপস্যা করে কবি কিভাবে আত্মস্বরূপ দেখতে পেয়েছেন, তা কবিতা অনুসরণে লেখো?
সূচনা রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত জীবন জিজ্ঞাসার উপসংহার যেন রচিত হয়েছে ‘রূপনারানের কূলে’ কবিতায়। দীর্ঘ জীবন পরিসরের মধ্যেই জীবনের অন্বেষণের মন্থন কর্মে লিপ্ত হয়েছেন কবি, পেয়েছেন কাঙ্ক্ষিত জীবন সত্যের মধুর পরশ। আত্মস্বরূপ আবিষ্কার ব্যক্তির রবীন্দ্রনাথের জীবনের দুঃসহ আঘাতে বারবার বিক্ষত হয়েছে। কবি উপলব্ধি করেছে ব্যর্থতার সাগর হলো জীবন। ব্যথা-বেদনার বুননে বহন করা হয়েছে সে জীবনের দীর্ঘ ...
“আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন,”- বক্তা এ জীবনকে ‘দুঃখের তপস্যা’ বলে কেন চিত্রিত করেছেন?
দুঃখের তপস্যার বলার কারণ রবীন্দ্রনাথ তার ‘শেষ লেখা’ (১৯৪১ খ্রিস্টাব্দে) কবিতাগ্রন্থের ‘রূপনারানের কূলে’ কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা’ বলেছেন। গভীর জীবন বোধের প্রগাঢ়তায় কবি এ উপলব্ধি করেছেন। কবির কাছে জীবন মানে এক বিচিত্র অভিজ্ঞতা। রূপনারানের কূলে জেগে ওঠে কবিতায় অনুভব করেছিলেন দুঃখ, জড়া, মৃত্যু, ব্যাধি এ জীবনের প্রতিনিয়ত থাকবেই। ‘দুঃখের আঁধার রাত্রি’ কবিতায় কবি তাই ...
