জোড়াসাঁকো নাট্যশালা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।

চারটি বড়ো সখের নাট্যশালার মধ্যে ‘জোড়াসাঁকো নাট্যশালা হল তৃতীয়। এর প্রতিষ্ঠার মূলে ছিলেন সারদাপ্রসাদ গঙ্গোপাধ্যায়, গুণেন্দ্রনাথ ঠাকুর, এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এক পত্র থেকে জানা যায় গোপাল উড়ের যাত্রা শুনে নাট্যশালাটি প্রতিষ্ঠার সংকল্প তাঁদের মনে জাগ্রত হয়। ফলে কেশবচন্দ্র সেনের ভ্রাতা কৃষ্ণবিহারী সেন, অক্ষয় চৌধুরি ও যদুনাথ মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা সবকিছুর ব্যবস্থাপনা ও নাটকের ...

Read more

নবীনচন্দ্র বসুর থিয়েটার সম্পর্কে নাতিদীর্ঘ একখানি প্রবন্ধ রচনা করো।

হিন্দু থিয়েটার বা প্রসন্নকুমার ঠাকুরের থিয়েটারের পরেই বাঙালির প্রচেষ্টায় কলকাতায় শ্যামবাজারে প্রতিষ্ঠিত হয় আরও একটি নাট্যশালা। উত্তর কলকাতার বাসিন্দা নবীনচন্দ্র বসুর উৎসাহ ও আগ্রহে ১৮৩৩ খ্রিঃ এটি প্রতিষ্ঠিত হয় তাঁর নিজ বাড়িতে। শ্যামবাজার ট্রামডিপোর কাছে বাড়ির সংলগ্ন ছিল সুরম্য উদ্যান, দীঘি ও ঠাকুরবাড়ি। এখানে বাংলায় নাটক অভিনয়ের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ১৮৩৫-এর অক্টোবর মাসে ভারতচন্দ্রের ...

Read more

ন্যাশানাল থিয়েটারের প্রথম প্রতিষ্ঠা, সেখানে অভিনীত নাটক সেখানকার নাট্য সমাবেশ ও গিরিশচন্দ্রের ভূমিকা এবং পরবর্তীকালে এই থিয়েটারের প্রভাব কতটা সুদূর প্রসারী হয়েছিল তা আলোচনা করো।

সৌখিন থিয়েটার বঙ্গীয় সমাজের অভিজাত সম্প্রদায় এবং স্কুল কলেজকে আশ্রয় করেছিল। কোনো অভিজাত শ্রেণির ধনীর উৎসাহে এবং অর্থানুকূল্যে তাঁর নিজ বাড়িতে বা বাগানবাড়িতে কিংবা স্কুল কলেজের শিক্ষক মহাশয়দের ইচ্ছা ও প্রেরণায় স্কুল কলেজ ভবনে মঞ্চ তৈরি করে এই অভিনয় হত। সমাজের উচ্চবিত্ত সম্প্রদায় এবং পদস্থ শ্বেতাঙ্গগণ সাধারণত এইসব অভিনয়ের দর্শক হোতেন। সমাজের মধ্যবিত্ত সম্প্রদায়ের মধ্যে ...

Read more

বাগবাজার অ্যামেচার থিয়েটারের প্রতিষ্ঠা, অভিনীত নাটক ও অভিনেতা সম্পর্কে এবং বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে এর গুরুত্ব পর্যালোচনা করো। বাগবাজার অ্যামেচার থিয়েটার কীভাবে গঠিত হয়? এঁদের অভিনীত নাটক কী এবং প্রধান অভিনেতা কে? এই দলের নামান্তর কী হয়েছিল? এদের নাটক কোথায় কোথায় কীভাবে মঞ্চস্থ হয়েছিল এবং জাতীয় নাট্যশালা স্থাপনের পশ্চাতে এঁদের অবদান নির্ণয় করো।

ধনী ব্যক্তির বাড়িতে অভিনয়ের মাধ্যমে নতুন থিয়েটার ও নাটকের সঙ্গে কিছু বাঙালির পরিচয় হয়। এবার এই শিক্ষিত তরুণেরা ধনীর ছত্রছায়ায় না থেকে ক্রমে নিজেরাই উদ্যোগী হয়ে অনিভয়ের আয়োজন শুরু করে। পাড়ার লোকের কাছে চাঁদা তুলে ধনী ব্যক্তির অর্থ সাহায্য ও পৃষ্ঠপোষকতা নিয়ে তারা অভিনয়ের প্রচেষ্টা চালায়, এদের কেউ কেউ ধনী ব্যক্তির বাড়িতে নাটকাভিনয়ের সঙ্গে যুক্ত ...

Read more

লেবেডেফের বেঙ্গলী থিয়েটার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করো।

লেবেডেফ ছিলেন একজন রুশদেশীয় জ্ঞান তাপস। ভারতীয় ভাষা ও দর্শন, পুরাণ, জ্যোতিষ, বিজ্ঞান প্রভৃতি শিক্ষার জন্যেই মূলত তিনি ভারতে এসেছিলেন। ১৭৮৫ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট মাদ্রাজে এসে তাই অল্পদিনের মধ্যে তামিল ভাষা শেখেন এবং পরে সংস্কৃত ভাষা শেখার জন্যে কলকাতায় আসেন। গোলকনাথ দাস নামক একজন বহুদর্শী বাঙালি সুপণ্ডিতের কাছে তিনি বাংলা, হিন্দি ও সংস্কৃতভাবে শিক্ষা করেন। ...

Read more