‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনে নারীচরিত্রের ভূমিকা বিশ্লেষণ করো।
মধুসূদনের ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনে নারীচরিত্রের সংখ্যা বেশি নয়। নবকুমারের মাতা (প্রহসনে যার কোনো নাম নেই, গৃহিণী বলা হয়েছে), নবকুমারের স্ত্রী হরকামিনী, বোন প্রসন্নময়ী, খুড়তুতো বোন নৃত্যকালী এবং তাস খেলার সঙ্গিনী কমলা। তবে প্রহসনটিতে গৃহিণী এবং হরকামিনী ব্যতীত অন্যান্য চরিত্রগুলির ভূমিকা উল্লেখযোগ্য নয়। গৃহিণী : প্রহসনটিতে নবকুমারের মাতা রক্তমাংসে গঠিত সজীব চরিত্র। তিনি স্বাভাবিক, ...
‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনের কর্তামশাই বা নবকুমারের পিতার চরিত্র আলোচনা করো।
মধুসূদনের ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনে নবকুমারের পিতা কর্তামহাশয় রূপে অভিহিত। তাঁর কোনো নাম দেওয়া হয়নি; চরিত্রটি স্বল্প রেখায় অঙ্কিত, কিন্তু চরিত্রগত পূর্ণতা অনুপস্থিত নয়। কর্তামশাইয়ের চরিত্রবৈশিষ্ট্য প্রসঙ্গে অশোককুমার মিশ্র তাঁর ‘বাংলা প্রহসনের ইতিহাস’ গ্রন্থে মন্তব্য করেছেন—“নবকুমারের পিতা কর্তামশায়ের চরিত্র ঘোর প্রাচ্যপন্থী চরিত্রদের প্রতিনিধিত্ব করছে। উনিশ শতকের মধ্যভাগে পাশ্চাত্যশিক্ষায় শিক্ষিত একদল মানুষ অন্ধভাবে বিদেশিয়ানার অনুসরণ ...
‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনে অঙ্কিত ‘জ্ঞানতরঙ্গিনী সভা’র অন্যান্য সদস্যদের চরিত্র আলোচনা করো।
মধুসূদনের ‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনের দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে ‘জ্ঞানতরঙ্গিনী সভা’র অন্যান্য সদস্যদের নাম ও চারিত্রিক বৈশিষ্ট্যের ইঙ্গিত লক্ষ্য করা যায়। মধুসূদন মাত্র কয়েকটি সংলাপ ও নাট্য অভিব্যক্তির সাহায্যে তাদের আংশিক রূপ তুলে ধরেছেন। অবশ্য তা খণ্ড হলেও সামাজিক প্রতিনিধিরূপে তারা অনেকখানি পূর্ণ। আলোচ্য প্রহসনের ‘জ্ঞানতরঙ্গিনী সভার সদস্যরা সকলেই প্রায় নবকুমার ও কালীনাথের মত। ...
‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনের কালীনাথ চরিত্র আলোচনা করো।
কালীনাথ নবকুমারের অন্তরঙ্গ বন্ধু। আলোচ্য প্রহসনে ঘটনা সংঘটনে তার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কালীনাথ একদা নবকুমারের সহপাঠী ছিল সেই কালীনাথ বর্তমানে নবকুমারের দৈনন্দিন জীবনের আমোদ-ফূর্তির সাথী। সে নিজে যথেষ্ট বিত্তবান পরিবারের সন্তান নয় বলে, আমোদপ্রমোদের জন্য অর্থ ব্যয়ের প্রয়োজন হয় বলে সে নবকুমারের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। শুধু তাই নয়, নবকুমারের সান্নিধ্য তার অত্যন্ত প্রয়োজন। ...
‘একেই কি বলে সভ্যতা?’ প্রহসনের নবকুমার চরিত্র আলোচনা করো।
প্রহসন ঘটনাপ্রধান বলে চরিত্রের কোনো বিবর্তনরেখা অঙ্কিত হয় না। এখানে ঘটনাই প্রধান এবং চরিত্রগুলি টাইপধর্মী। ‘একেই কি বলে সভ্যতা?’র প্রধান চরিত্র নবকুমার, তাকে কেন্দ্র করেই প্রহসনের কাহিনী আবর্তিত এবং পরিণতিও তার দ্বারা নিয়ন্ত্রিত। সেই তৎকালীন নব্যবঙ্গ সমাজের অন্যতম প্রতিনিধি। এ প্রসঙ্গে প্রমথনাথ বিশী তাঁর ‘বাংলা সাহিত্যে নরনারী’ গ্রন্থে বলেছেন— “একেই কি বলে সভ্যতার নায়ক নববাবু ...
