নব্যবঙ্গের যুবক নবকুমার চরিত্রটি পর্যালোচনা করো।
নবকুমার চরিত্র নবকুমারের নামকরণটি মধুসূদন ব্যঙ্গ্যার্থেই প্রয়োগ করেছেন। সমালোচক প্রমথনাথ বিশী বলেছেন—“নবকুমার যে-কোনো ব্যক্তির নাম নয়, ইংরাজি পড়া নূতন নবকুমার দল বা ইয়ং বেঙ্গল তাহা তৎকালীন লোকেরাও বুঝিয়াছিলেন। তবে মধুসূদনের কৃতিত্ব এই যে প্রতিনিধি স্থানীয় হলেও চরিত্রটিকে তিনি ব্যক্তি স্বাতন্ত্র্যে উজ্জ্বল করে তুলতে সক্ষম হয়েছিলেন। একজন নিষ্ঠাবান ভক্ত বৈবের পুত্র হওয়া সত্ত্বেও বৈশ্ববীয় কোনো গুণ ...
মধুসূদনের ‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটির রচনার পটভূমি কী ছিল তা সবিস্তারে জানাও।
বেলগাছিয়া থিয়েটারে অভিনয়ের জন্য যখন মধুসূদনের ‘শর্মিষ্ঠা’ নাটকের আয়োজন ও মহড়া চলছিল তখন রাজা ঈশ্বরচন্দ্র নাটকের সঙ্গে প্রহসনের আবশ্যকতা উপলব্ধি করে মধুসূদনকে এক পত্রে জানান—“I thinking of some domestic force to follow immediately after the just representation of the-Sharmistha’ and before it is repeated just to show the public that we can at the sublim ...
‘একেই কি বলে সভ্যতা’ প্রহসনটির গঠন-কৌশল সম্পর্কে ব্যাখ্যা দাও।
‘একেই কি বলে সভ্যতা’ মাত্র দুটি অঙ্কে বিভক্ত এবং অঙ্ক দুটিও মাত্র দুটি দৃশ্যে বিভাজিত। পঞ্চাঙ্ক নাটকের মতো ব্যাপ্তি না থাকলেও এই সংক্ষিপ্ত পরিসরে মধুসূদন কীভাবে নাটকীয় দ্বন্দ্ব সংঘাতকে দক্ষতার সঙ্গে উপস্থিত করেছেন তা পর্যালোচনার অপেক্ষা রাখে। মূলত প্রহসনটির দ্বন্দ্ব শুরু হয়েছে আদর্শ-নিষ্ঠ রক্ষণশীল পিতার সঙ্গে প্রগতিপন্থী ভণ্ড, লম্পট, স্বেচ্ছাচারী পুত্রের সংঘাতের মধ্যে দিয়ে। একদিকের ...
একেই কি বলে সভ্যতায় তৎকালীন যুগ জীবনের যে ছাপ পড়েছে সে সম্পর্কে সংক্ষেপে জানাও।
লর্ড হার্ডিঞ্জ যখন ভারতের বড়োেলাট তখন তিনি ঘোষণা করেছিলেন যে ইংরেজি জানা ভারতীয়দেরই শুধু চাকরিতে বহাল করা হবে। তখন ইংরেজি ভাষা শিক্ষার এক বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ, রাজ্যশাসন ও ব্যবসা বাণিজ্যের জন্য কিছু কেরাণী সৃষ্টি করাই ছিল এর মূল উদ্দেশ্য। কিন্তু ইংরেজি বলার উদগ্র বাসনা আছে অথচ এই ভাষা শিক্ষার দক্ষতা ...
‘একেই কি বলে সভ্যতা’র সংলাপ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
সংলাপ নাটকের প্রাণ। আর এই সংলাপ সৃষ্টির ক্ষেত্রে নাট্যকারকে প্রথমে যে বিষয়টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে হয় তা হল ভাষা ব্যবহার। ভাষা এমনভাবে ব্যবহার করতে হবে যাতে চরিত্রের শ্রেণি অনুযায়ী তার স্বভাব বৈশিষ্ট্য সুন্দরভাবে পাঠক সম্মুখে উদ্ভাসিত হয়ে ওঠে। মধুসূদন তাঁর এই প্রহসনে সেদিক দিয়ে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। অর্থাৎ তিনি চরিত্রানুযায়ী ভাষা ব্যবহারে সমর্থ ...
