‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকের ফতেমার চরিত্রটি নিরূপণ করো।

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকের প্রধান নারী চরিত্র ফতেমা। নারীর নারীত্ব সম্পর্কে মাইকেলের মনে যে ধারণাটা বদ্ধমূল হয়ে ছিল তার কিছুটা অংশ ফতেমার মাধ্যমে আভাসিত হয়ে উঠেছে। তাঁর নাটক ও কাব্যে তিলোত্তমা, প্রমীলা) নারীর যে সাহস ও বুদ্ধিমত্তার পরিচয় মেলে, ফতেমাকে তাঁদের সঙ্গে তুলনা করা না গেলেও চরিত্রটি বিশেষ স্মরণযোগ্য। ভক্তপ্রসাদ নিতান্ত লঘুভাবে তার প্রতি ...

Read more

গদাধর চরিত্রটি পর্যালোচনা করো।

মূলত ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনে গদাধর চরিত্রটি রূপায়িত হয়েছে হাস্যরস সৃষ্টির কারণে। সে ভক্তপ্রসাদের দুষ্কর্মের সহযোগী, সে কারণে সে তাঁর সঙ্গে জোটবদ্ধ চরিত্র। তবে তার মধ্যে কয়েকটি গুণাবলি লক্ষিত হয় যাতে তাকে গ্রিক কমেডির চরিত্রের সঙ্গে তুলনা করা চলে। তাকে পাশ্চাত্ত্য মিলনান্ত ও হাস্যরসাত্মক নাটকের চরিত্রের বিপরীত মেরুতে বসানো যেতে পারে। প্রভুর আহ্বানের উত্তরে ...

Read more

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকের হানিফ গাজী চরিত্রটির স্বরূপ নিরূপ করো।

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে দ্বিতীয় উল্লেখযোগ্য চরিত্র হল হানিফ গাজী। নাট্যকার এ চরিত্রটির মধ্য দিয়ে একটি ক্রমবিকাশ ফুটিয়ে তুলেছেন। নাটকের প্রথমদিকে দারিদ্র্যের কারণে হানিফকে খুব Submissive বলে মনে হলেও নাটকের অন্তিমে তার বিপরীত চিত্র লক্ষিত হয়। আরম্ভে সে পীর এবং আল্লার প্রসঙ্গ একাধিকবার উচ্চারণ করেছে। দেবতার নামোচ্চারণের মাধ্যমে তাকে একটি নৈতিক দিক থেকে বিশুদ্ধ ...

Read more

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনের ভক্তপ্রসাদ-চরিত্রটি বিশ্লেষণ করো।

ভক্তপ্রসাদের নামকরণের মধ্যেই নিহিত তার চরিত্রের আসল তাৎপর্য। নাটকটির মধ্যে তাঁকে তিনবার দেখা যায়, তিনবারই সন্ধ্যার পরিবেশে। সন্ধ্যাবেলায় তাঁর আহ্নিক কৃত্যের সময় ‘ভক্ত’ হিসেবে তিনি কাঁসর ঘণ্টার আওয়াজ শুনলে ‘ঠাকুর দর্শন’ করতে যান। নিজেই তিনি নিজের চরিত্রের বিবরণ দেন—“বাইরে ছিল সাধুর আকার/ঘণ্টা কিন্তু ধর্ম ধোয়া …. ভণ্ডামীতে চারটি পোয়া।।” এই ভক্তের মধ্যে একদিন আসল ভক্তের ...

Read more

‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনটির সংলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।

মধুসূদনের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটির সংলাপ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যদি এর প্রতিটি চরিত্রের মুখের ভাষা ব্যবহারের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করা যায় তাহলে দেখা যাবে সংলাপ সৃষ্টিতে এটি কত অনন্য তার দাবীদার। প্রথমে ভক্তপ্রসাদের কথা ধরা যেতে পারে। তিনি আগাগোড়া Standard বাংলা ভাষা ব্যবহার করেছেন। আনন্দের সঙ্গে যখন কথা বলেন, তখন শব্দচয়নে, বাক্যগঠনে ...

Read more