বিছিন্ন ভাবে অবস্থান করলেও স্বল্প অবস্থানিক জনতার চরিত্রটি মুক্তধারা নাটকে সবিশেষ ভূমিকা সম্পাদন করেছে—সমালোচকের এই মন্তব্যের সাপেক্ষে আলোচনা করো।
‘মুক্তধারা’ নাটকে জনতার ভূমিকা অপরিসীম’- আলোচনা করো। রবীন্দ্রসাহিত্যে বিশেষত নাট্য সাহিত্যে একটা বিশেষ অংশ অধিকার করে আছে জনতার দল। তবে তাদের আবির্ভাব কেবলমাত্র নির্জনতার অভাব মোচনের জন্যে নয়। এমনকি অবাঞ্ছিতও নয়। প্রতিটি চরিত্রই কোনো না কোনো উদ্দেশ্য চরিতার্থ করেছে। রবীন্দ্রনাট্যসাহিত্যের প্রধান অপ্রধান সব চরিত্র সম্বন্ধেই এই কথা বলা যেতে পারে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে কেবলমাত্র ...
‘মুক্তধারা’ নাটকের অপ্রধান চরিত্রগুলি কোনো উদ্দেশ্য চরিতার্থ করেছে কি না আলোচনা করো।
উপন্যাসের ক্ষেত্রে যে প্রেক্ষাপট বা পটপরিবর্তন রচয়িতা নিজের বক্তব্যের মাধ্যমে, বর্ণনার মাধ্যমে তুলে ধরতে পারেন, নাটকের ক্ষেত্রে প্রায়শই সেই উদ্দেশ্য সাধন করতে নাট্যকার প্রধান প্রধান চরিত্রগুলির পাশাপাশি অনেক অপ্রধান চরিত্র সৃষ্টি করেন। এই চরিত্রগুলির সৃষ্টি হয় কোনো না কোনো জরুরী কারণে, তাই দেখা যায় প্রতিটি অপ্রধান চরিত্রেরই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাটকের মধ্যে থেকে ...
‘মুক্তধারা’ নাটকের রাজা রণজিৎ-এর চরিত্র বিশ্লেষণ করো।
ক্ষমতার অধিকারী, ক্ষমতার ব্যর্থ প্রয়োগে যে কী রকম অপরের হাতে ক্রীড়নক হয়ে উঠতে পারে, তার আদর্শ দৃষ্টান্ত ‘মুক্তধারা’ নাটকের রাজা রণজিৎ। বিচক্ষণতার অভাবে রাজশক্তি নিজ হাতে থাকা সত্ত্বেও ইনি দুর্বল। শুধু তাই নয়, আপন কর্মচারী যন্ত্ররাজের হাতে তাঁর হাত পা বাঁধা। বস্তুত, ‘মুক্তধারা’ নাটকে এক অদ্ভুত চরিত্র রাজা রণজিৎ। নাটকে বর্ণিত পরিচয়ে তিনি উত্তরকূটের রাজা। ...
‘মুক্তধারা’ নাটকের যন্ত্ররাজ বিভূতি চরিত্রটি ভালোয় মন্দয় মিশিয়ে নির্মিত—এ বিষয়ে তোমার মতামত যুক্তিসহ আলোচনা করো।
‘মুক্তধারা’ নাটকের প্রতিনায়ক কাকে বলা যেতে পারে তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’ নাটকের অন্যতম বলিষ্ঠ চরিত্র যন্ত্ররাজ বিস্তৃতির জীবন উত্তরকূটের চবুয়া গাঁয়ে ‘নেড়া বিভূতি’ পরিচয়ে সাধারণ আর পাঁচটা গ্রামবাসীর মতোই অতিবাহিত হচ্ছিল। পাঠশালাতে সে খুব একটা মেধাবী ছাত্র ছিল না। কৈলাস মাস্টারের কাছে কানমলা খেয়ে সে পড়ালেখা শিখছিল। নিতান্ত সাধারণ ছাত্রের মতোই অনুল্লেখযোগ্য শৈশব ...
অহিংসাবাদী ধনঞ্জয়কে অনেকে গান্ধিজীর সঙ্গে তুলনা করেছেন। এ মত তুমি সমর্থন করো কী? আলোচনা করো।
‘মুক্তধারা’ নাটকে রবীন্দ্রনাথের মানস প্রতিনিধি রূপে ধনঞ্জয়ের অবস্থান আলোচনা করো। ‘মুক্তধারা’ নাটকের চরিত্রগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য চরিত্র হল বৈরাগী ধনঞ্জয়ের চরিত্র। রবীন্দ্রসাহিত্যে বিশেষত নাট্যসাহিত্যে ধনঞ্জয় চরিত্র নানা পরিচয়ে নানা নাম লয়ে’ নানা রূপে প্রতিভাত হয়েছে। দেখা গেছে প্রায়শই নাট্যকার তাঁর নিজস্ব অনুভবের কথা, অভিমত ব্যক্ত করেছেন এই চরিত্রের মাধ্যমে। আলোচ্য চরিত্রটির প্রধান বৈশিষ্ট্য হল, ইনি ...
