মুক্তধারা নাটকে সংগীতের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

‘মুক্তধারা’ রূপক-সাংকেতিক নাটক বলেই এ নাটকে সংগীতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাট্য েগদ্য সংলাপের মাধ্যমে যখন তার বক্তব্য প্রকাশ সম্ভব হয় না, তখন নাট্যকারকে সংগীতের আশ্রয় গ্রহণ করতে হয়। আলোচ্য নাটকে নাট্যকার বিশেষ বক্তব্য প্রকাশের কারণেই সংগীতের আশ্রয় গ্রহণ করেছেন। এখানে গান অসামান্য চরিত্র দীপ্তি নিয়ে বহুল ব্যবহারে জড়ানো। এ নাটকের সংগীতের মূলে বাউলকে পাওয়া যায় ...

Read more

প্রকৃতিগত দিক দিয়ে ‘মুক্তধারা’ কোন শ্রেণির নাটক? যুক্তিসহ ব্যাখ্যা করো।

‘মুক্তধারা’ নাটকে রূপক ও সংকেতের মিশ্রণ ঘটেছে। রাষ্ট্রনীতি, জাতীয়রাষ্ট্রের নীচ শিক্ষণ পদ্ধতি, যান্ত্রিকতা, জাতীয়তা প্রভৃতি বহু বিষয় সম্বন্ধে কবির নিজস্ব মতামত ‘মুক্তধারায়’ বিবৃত হয়েছে। কবি চিরদিন শক্তের অত্যাচার, ধনতন্ত্র, বিজ্ঞানের বিকৃত ব্যবহার, বিকৃত দাস্য মনোভাবাপন্ন শিক্ষাধারা প্রভৃতিকে অন্তরের সঙ্গে ঘৃণা করতেন। এই সকল পরিবেশের মধ্যে আত্মার সহজ সুন্দর বিকাশ হয় না। এই সত্যের ওপরেই ‘মুক্তধারা’র ...

Read more

‘মুক্তধারা’ নাটকে সমকালীন পরিবেশের প্রতিফলন কী রূপে ঘটেছে তা ব্যাখ্যা করো।

১৩২৮ বঙ্গাব্দে মুক্তধারা রচিত হয়, ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখে প্রবাসী পত্রিকায় তা মুদ্রিত হয়। আর এর প্রকাশকাল ১৯২২ খ্রিঃ এপ্রিল মাস, অর্থাৎ ১৩২৯ বঙ্গাব্দের বৈশাখ। তবে গ্রন্থটির রচনাকাল আরো তিনমাস পূর্বে অর্থাৎ ১৯২২ খ্রিঃ জানুয়ারি। এ সম্পর্কে প্রভাত কুমার মুখোপাধ্যায় জানিয়েছেন— মুক্তধারা লেখা শেষ করেন কবি পৌষ সংক্রান্তির দিন অর্থাৎ ১৩ জানুয়ারি। এই নাটকটি রচনাকালে দেশে ...

Read more

অভিজিৎ চরিত্রটির স্বরূপ উদ্ঘাটন করো।

অভিজিৎ মারনেওয়ালা বা মারখানেওয়ালা কোনো দলেরই নয়; সে চিরচঞ্চল এবং চিরগতিশীল মানবাত্মা, জলের প্রবাহের সঙ্গে তার যোগ— “তিনি হয়ত কোনো সূত্রে জানতে পেরেছেন যে তাঁর জন্ম রাজবাড়িতে নয়, তাকে মুক্তধারার ঝর্ণাতলা থেকে কুড়িয়ে পাওয়া গেছে।” রবীন্দ্রনাথ প্রতীকের দ্বারা বলতে চেয়েছেন, যে মানুষ নিজেকে সকলের জন্য উৎসর্গ করে সে কোনো ঘরের নিয়মে বাঁধা থাকে না। মনের ...

Read more

“মুক্তধারা তত্ত্ব নাটক হলেও ট্র্যাজেডি চেতনায় অনন্য।”—উক্তিটির যথার্থতা বিচার করো।

রবীন্দ্রনাথ কোনো কোনো তত্ত্বনাটকে ট্র্যাজিক জীবন-চেতনার উপাদান সন্নিবেশ করেছেন। ‘মুক্তধারা’ সেক্ষেত্রে একখানি স্মরণীয় নাটক। এ নাটকে মানবজীবনের দুঃখ-ভোগ ও ভাগ্য-বিড়ম্বনার একটা লৌকিক রূপ লক্ষিত হয়। ‘মুক্তধারা’ নাটকে তত্ত্ব সার্থক ও আদর্শ শিল্পরূপ লাভ করায় এর ট্র্যাজেডির উপাদানগুলি বিশেষভাবে উপলব্ধি করা সম্ভব হয়েছে। যন্ত্রশক্তির অহংকারে অন্ধ উত্তরকূটের শাসকশ্রেণি কীভাবে প্রতিবেশী রাজ্য শিবতরাই-এর ওপর নিজেদের সাম্রাজ্যবাদী স্বার্থ ...

Read more