কর্মের জন্য শিক্ষার প্রয়ােজনীয়তা উল্লেখ করাে।
জীবনব্যাপী শিক্ষার দ্বিতীয় উদ্দেশ্য হল কর্মের জন্য শিক্ষা। কর্মের জন্য শিক্ষার অর্থ কাজে উৎকর্তা আনা, শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যদি সামাজিক কাজে অংশগ্রহণের সুযােগ পায় তাহলে তাদের অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটে। কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে তার সমাজ জীবনে ও ব্যক্তিজীবনে টিকে থাকা সম্ভব। কর্মের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা শ্রমের প্রতি মর্যাদা বৃদ্ধি কর্মের জন্য শিক্ষা শুধু দক্ষতা বৃদ্ধি ...
কর্মের জন্য শিক্ষা এই উদ্দেশ্যসাধনের পদক্ষেপগুলি কী কী? এই উদ্দেশ্যসাধনে বিদ্যালয়ের ভূমিকা লেখাে।
কাজের জন্য শিক্ষার উদ্দেশ্যসাধনের পদক্ষেপ কাজের জন্য শিক্ষা শুধু দৈহিক দক্ষতা অর্জনের দিকে নজর দেয়নি, বৃত্তিমূলক কাজে প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিগত উপযুক্ততা গঠনের কথাও উল্লেখ করেছে। এই উদ্দেশ্যসাধন করার পদক্ষেপগুলি হলㅡ (১) বৃত্তিমূলক প্রশিক্ষণ: বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাবলম্বী করে গড়ে তােলা। (২) ইন্দ্রিয়সমূহের চর্চা : কর্ম সম্পাদনের মাধ্যমে ইন্দ্রিয়সমূহের চর্চা হয়, যে কারণে শিক্ষার্থীদের ব্যাবহারিক ...
কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো? কর্মের জন্য শিক্ষার পটভূমি লেখো।
জানতে শেখাই যথেষ্ট নয়। শিশু, যুবক, বয়স্ক ব্যক্তি প্রত্যেকের শেখা উচিত জ্ঞানকে কীভাবে সঠিক পথে কাজে লাগানাে যায়। ডেলর কমিশন বিশ্লেষণ করেছে যে, কাজের জন্য শেখার মূলনীতির সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত উপযুক্ত বৃত্তিমূলক প্রশিক্ষণ। কাজের জন্য শেখা ব্যক্তিগত কর্মদক্ষতার উপর নির্ভর করে। কর্মের জন্য শিক্ষা শিক্ষার দ্বিতীয় স্তম্ভ হল কর্মের জন্য শিক্ষা। কমিশন শুধু দৈহিক দক্ষতা ...
জানার জন্য শিক্ষা—কিভাবে শিক্ষার দ্বারা কি উদ্দেশ্য পূরণ সম্ভব?
জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বােঝায়, যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে, মানুষকে জ্ঞানের বিকাশের পথে অগ্রসর করে। জ্ঞানার্জনের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণ (১) সাধারণ শিক্ষা ও সীমিত বিষয়ে জ্ঞানের সমন্বয়সাধন : সাধারণ শিক্ষা ও সীমিত বিষয়ে জ্ঞানের সমন্বয়সাধন, সাধারণ শিক্ষা ও সীমিত শিক্ষার সমন্বয় ব্যক্তির জীবনে জ্ঞানের সংমিশ্রণ ঘটাবে, ...
জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রয়ােজনীয়তা আলােচনা করাে।
জ্ঞানার্জনের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা বলতে বোঝায় সেই শিখন প্রক্রিয়াকে, যা শিক্ষার্থীকে বিশ্বজগতের বিভিন্ন বস্তু সম্পর্কে জানতে সাহায্য করে। এই প্রক্রিয়ার সাহায্যে স্মৃতি, কল্পনা, বিচারবুদ্ধি, সমস্যা সমাধানের ক্ষমতা বিকশিত হয়। জ্ঞানার্জনের জন্য শিক্ষার প্রয়োজনীয়তা মানব মনে উদ্ভূত নানান প্রশ্নের সমাধানসূত্র হল জ্ঞানের অন্বেষণ। প্রকৃত জ্ঞান মানুষের যেমন নানান জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকে, তেমনি ...
