উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের নামকরণটি কতদূর সার্থক হয়েছে নাটকের বিষয়বস্তু ও মর্মসত্য অবলম্বন করে দেখাও।
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের নামকরণ উনিশ শতকের ঔপনিবেশিক শাসনাধীন নাট্যকর্মীদের অস্তিত্বসংকট, নাট্যচর্চার জন্য অভূতপূর্ব ত্যাগ এবং বহুমুখী প্রতিকূলতার মধ্য দিয়ে সংগ্রামের ঐতিহাসিক বৃত্তান্তকে অবলম্বন করেই রচিত হয়েছে উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটক। সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকী উপলক্ষ্যে নাটকটি রচিত ও অভিনীত হলেও এ নাটকে প্রতিফলিত হয়েছে সমাজপ্রভু ও ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে তৎকালীন নাট্যশিল্পীদের প্রতিবাদী ভূমিকার ...
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের বীরকৃষ্ণ দাঁ চরিত্রটি বিশ্লেষণ করো।
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকটি আপাতভাবে সরস কৌতুকময় উপভোগ্য হলেও এর মধ্যে নিহিত আছে উনিশ শতকের ভারতের আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতির ঐতিহাসিক চিত্র বিশেষত উনিশ শতকের শেষার্ধের বঙ্গদেশীয় সমাজ-অর্থনীতির যে প্রামাণ্য প্রতিফলন এ নাটকে পড়েছে, তা সত্যই অভাবনীয়। ভারত তথা বাংলায় ঔপনিবেশিক শাসনের নাগপাশ বিস্তৃত হবার পিছনে এবং সাংস্কৃতিক কর্মীদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিলম্বিত ...
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের পার্শ্বচরিত্র হওয়া সত্ত্বেও প্রিয়নাথই আসলে প্রধান চরিত্র—মন্তব্যটি বিশ্লেষণ করো।
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের প্রিয়নাথ চরিত্রটি বিশ্লেষণ করো। উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের এক উল্লেখযোগ্য পার্শ্বচরিত্র প্রিয়নাথ। কিন্তু পার্শ্বচরিত্র হলেও এই নাটকে মূল প্রতিবাদী ও বিদ্রোহী শক্তিটি ধারণ করে আছে প্রিয়নাথই। নাটকের দ্বিতীয় দৃশ্যে প্রিয়নাথের আবির্ভাব এবং প্রকৃতপক্ষে তার প্রস্থান ঘটেছে পঞ্চম দৃশ্যে। কিন্তু প্রিয়নাথের একটি উল্লেখযোগ্য পরোক্ষ উপস্থিতি আমরা দেখি ষষ্ঠ দৃশ্যেও। নাটকের ...
“ব্যাটার ক অক্ষর গোমাংস, যেখানে যাবে পেছনে মোদাগাড়ি ভরা মালের বোতল চলে, সে শালা হলো স্বত্বাধিকারী। আর আমি বাংলার গ্যারিক, ঐ বেনে মুৎসুদ্দির সামনে আমাকে গলবস্ত্র থাকতে হয়।”—কোন্ নাটকে কোন্ চরিত্রের মুখে ঐ সংলাপ উচ্চারিত হয়েছে। সংলাপটির মধ্য দিয়ে বক্তার যে আত্মগ্লানি প্রকাশিত তার কারণ ও স্বরূপ বিশ্লেষণ করো।
সংলাপটি উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের প্রথম দৃশ্যে কেন্দ্রীয় চরিত্র বেণীমাধব চাটুজ্যের। দি গ্রেট বেঙ্গল অপেরার প্রধান অভিনেতা ও নাট্যনির্দেশক বেণীমাধব চাটুজ্যে নাট্যমহলে ও সহকর্মীদের কাছে কাপ্তেনবাবু’ নামে পরিচিত। কলকাতার চিৎপুর অঞ্চলের মেথর মথুরের সঙ্গে মদ্যপ অবস্থায় কথোপকথনকালে উচ্চারিত এই সংলাপটি আপাতভাবে কিছুটা অসংলগ্ন ও ক্ষোভের সাধারণ বহিঃপ্রকাশ বলে মনে হলেও সংলাপটির মধ্য দিয়ে উন্মোচিত ...
টিনের তলোয়ার’ নাটকের ময়না চরিত্রে বার্নার্ড শ-এর ‘পিগম্যালিয়ান নাটকের এবং ঊনবিংশ শতাব্দীর বাংলা রঙ্গমঞ্চের গুমুখ খাঁ-বিনোদিনী বৃত্তান্তের ছায়াপাত ঘটলেও চরিত্রটি কার্যত মৌলিক ভাবনারসে জারিত নাট্যকারের মানসী-প্রতিমা—মন্তব্যটি বিশ্লেষণ করো।
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের ময়না চরিত্রটি বিশ্লেষণ করো। উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের একটি অন্যতম উল্লেখযোগ্য চরিত্র ময়না। ময়না চরিত্রে অবশ্য বার্নার্ড শ-এর ‘পিগম্যালিয়ান’ নাটকের ছায়া দেখতে পান কেউ কেউ। এছাড়া চরিত্রটির মধ্যে উনিশ শতকের বঙ্গ-রঙ্গমঞ্চের থিয়েটার মালিক ও অভিনেত্রী সম্পর্কের একটি বিশেষ ঘটনার যেমন ছায়াপাত ঘটেছে, তেমনি বাংলা রঙ্গমঞ্চ ও অভিনয়ের জন্য সে ...
