বিংশ শতকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উপনিবেশবিরােধী আন্দোলনের কারণাগুলি আলােচনা করাে।
সূচনা: ইউরােপের বেশ কয়েকটি শক্তিশালী দেশ পঞ্চদশ শতক থেকে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন পিছিয়ে পড়া দেশে নিজেদের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫ খ্রি.) পরবর্তীকালে উপনিবেশ-বিরােধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। উপনিবেশ-বিরােধী আন্দোলনের কারণ [1] পশ্চিমি শােষণ: পশ্চিমি ঔপনিবেশিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে তাদের নিজ নিজ উপনিবেশে তীব্র অর্থনৈতিক শােষণ চালায় এবং উপনিবেশগুলি ...
অব-উপনিবেশীকরণে রাজনৈতিক তাৎপর্য উল্লেখ করাে।
সূচনা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পৃথিবী থেকে পশ্চিমি ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্য লুপ্ত হওয়ার বিভিন্ন রাজনৈতিক তাৎপর্য ছিল। অব উপনিবেশীকরণের রাজনৈতিক তাৎপর্য [1] রাজনৈতিক দিগন্তের প্রসার: এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন উপনিবেশ স্বাধীনতা লাভ করলে বিশ্ব রাজনীতির দিগন্ত ও আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আরও প্রসারিত হয়। সদ্য-স্বাধীন দেশগুলি আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে ...
অব-উপনিবেশীকরণের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বর্ণনা করাে।
সূচনা: এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অধিকাংশ উপনিবেশ বিদেশি শাসন মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। এসব দেশে অব- উপনিবেশীকরণের অর্থনৈতিক ও সামাজিক তাৎপর্য বিশেষ উল্লেখযােগ্য ছিল। অব-উপনিবেশীকরণের অর্থনৈতিক তাৎপর্য [1] অর্থনৈতিক দুর্বলতা: উপনিবেশের অর্থ ও সম্পদ সাম্রাজ্যবাদী শক্তিগুলি হস্তগত করে নিজেদের দেশের সমৃদ্ধি বাড়িয়েছিল। এদিকে ক্রমাগত শােষণের ফলে উপনিবেশগুলি দিনে দিনে নিঃস্ব ও দুর্বল হয়ে ...
আধুনিককালে বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসনের প্রসার সম্পর্কে আলােচনা করাে | বিভিন্ন উপনিবেশে মুক্তিসংগ্রামের সংক্ষিপ্ত পরিচয় দাও।
ঔপনিবেশিক শাসনের প্রসার এনসাইক্লোপিডিয়ায় বলা হয়েছে যে, আধুনিক উপনিবেশবাদের জয়যাত্রা শুরু হয় পঞ্চদশ শতকে। নবজাগরণের প্রভাবে ইউরােপের মানুষ অচেনা ও অজানাকে জয় করার উদ্দেশ্যে জলপথে বিভিন্ন দিকে বেরিয়ে পড়ে। এর ফলে তারা বিভিন্ন নতুন ভূখণ্ডে পৌঁছােয় এবং এশিয়া ও আফ্রিকা মহাদেশে সর্বপ্রথম উপনিবেশ স্থাপনের উদ্যোগ নেয়। উনবিংশ ও বিংশ শতকে এই দুই মহাদেশের অধিবাসীর সংখ্যা ...
উপনিবেশবাদ ও অব-উপনিবেশবাদ কাকে বলে | প্রাচীনযুগ ও আধুনিক যুগের বিভিন্ন ঔপনিবেশিক শক্তির উদাহরণ দাও।
উপনিবেশবাদ ল্যাটিন ‘Colonia’ শব্দটি থেকে ইংরেজি ‘Colony’ বা ‘Colonialism’ শব্দটির উৎপত্তি হয়েছে। ‘Colonialism’ শব্দটির বাংলা অর্থ হল উপনিবেশবাদ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপনিবেশবাদের সংজ্ঞা দেওয়া হয়। যেমন一 [1] সাধারণ অর্থ: সাধারণভাবে উপনিবেশবাদ বলতে একদল মানুষের বা একটি দেশের ওপর জোরপূর্বক শাসন প্রতিষ্ঠাকে বােঝানাে হয়। অন্যভাবে বলা যায় যে, উপনিবেশ হল কোনাে মাতৃভূমি দেশ থেকে দূরে অবস্থিত ...
