টিনের তলোয়ার নাটেকর সংলাপ-বিচার।
নাট্যকার উৎপল দত্ত নাটক রচনা করতে বসে সংলাপের গুরুত্ব সর্বতোভাবেই স্বীকার করেছেন, তাঁর নাটক প্রচারের হাতিয়ার। এই প্রচার মার্কসবাদী পথে সমাজ পরিবর্তনের, শোষণ—মুক্তির। স্বাভাবিক কারণেই তাঁর নাটকের মধ্যে প্রত্যক্ষ সংগ্রামের দৃশ্য অঙ্কিত হয়। শোষক ও শোষিতের দ্বন্দ্ব ও পরিণতি আঁকতে গেলে, চাই উপযুক্ত সংলাপ। সংলাপ তাই উৎপল দত্তের নাটকে সব থেকে গুরুত্বপূর্ণ দিক। তাঁর নাটকের ...
বেণীমাধব চরিত্রটি সংক্ষেপে বিবৃত করো।
টিনের তলোয়ার নাটকের প্রধান চরিত্র বেণীমাধব চাটুজ্যে। তাকে নায়ক পদমর্যাদায় বিভূষিত করা যেতে পারে। নাটকের শুরুতে দেখা যায় ভোররাত্রে নটবর নামের এক শীর্ণ যুবককে নিয়ে বেণীমাধব শহরের দেয়ালে থিয়েটারের পোস্টার সাঁটায় ব্যস্ত। তখন সে মদের ঘোরে বেসালাম। এমন সময় এক মেথর ম্যানহোল থেকে ময়লা তুলে ওপরে ফেলছে। সেই ময়লা বেণীমাধবের গায়েও লেগে যায়। কিন্তু তাতে ...
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের গানগুলি ব্যবহারের যাথার্থ্য বা সার্থকতা ব্যাখ্যা করো।
মধ্যযুগীয় লোকনাট্য ও যাত্রায় গানের বহুল ব্যবহার ছিল যুগগত ও রীতিগতভাবেই প্রায় আবশ্যিক। কেননা সুর তথা সঙ্গীত তখন ছিল সাহিত্যের প্রধানতম আশ্রয়। কিন্তু ঔপনিবেশিক যুগপর্বে ইংরেজের সাহচর্যে আধুনিক যুগে পদার্পণের পর বস্তুগত প্রয়োজনের বাহুল্যে সঙ্গীতের সেই একাধিপত্যে কিছুটা ভাঙন ধরে। কবিতার শরীর থেকে ক্রমে ঝরে যায় সুর। কিন্তু আধুনিক থিয়েটারে সংলাপ ও ক্রিয়াত্মক অভিনয়ের ভাঁজে ...
উৎপল দত্তের টিনের তলোয়ার’ নাটকটি উৎপল দত্তের নাট্যপ্রতিভার উল্লেখযোগ্য শ্রেষ্ঠ নিদর্শন এবং নাট্যবিষয়ের দিক থেকেও কিছুটা বিশিষ্ট—আলোচনা করো।
নাট্যকার উৎপল দত্তের নাট্যপ্রতিভার এক অসামান্য নিদর্শন তাঁর ‘টিনের তলোয়ার’ নাটক। বাংলার জাতীয় নাট্যশালার (ন্যাশনাল থিয়েটার, প্রতিষ্ঠাকাল ১৮৭২ খ্রিস্টাব্দ) শতবার্ষিকী উপলক্ষ্যে উৎপল দত্ত রচনা করেছিলেন এই নাটক। নাটকের ভূমিকায় নাট্যকার জানিয়েছেন— “বাংলা সাধারণ রঙ্গালয়ের শতবার্ষিকীতে প্রণাম করি সেই আশ্চর্য মানুষগুলিকে —যাঁহারা কুন্ঠগ্রস্ত সমাজের কোনো নিয়ম মানেন নাই, সমাজ যাঁহাদের দিয়াছিল অপমান ও লাঞ্ছনা, যাঁহারা মুৎসুদ্দিদের ...
উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের বিষয়বস্তু যথেষ্ট সিরিয়াস হলেও নাটকটির উপস্থাপনা কৌতুকরসের প্রয়োগ সুপ্রচুর। এই কৌতুকরস নাটকটির গাম্ভীর্য ও উদ্দেশ্যের পরিপন্থী হয়ে উঠেছে কিনা বিশ্লেষণ করো।
উৎপল দত্তের সমগ্র নাট্যধারায় এবং উনিশ শতকের বাংলা নাট্যশালার ইতিহাসের পরিপ্রেক্ষিতে ‘টিনের তলোয়ার’ নাটকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বিশিষ্ট। উৎপল দত্তের বাংলা নাট্যচর্চা সার্বিকভাবেই বিশেষ বিপ্লবী রাজনৈতিক আদর্শের দ্বারা অনুপ্রাণিত। তাঁর রচিত ও অভিনীত নির্দেশিত প্রতিটি নাটকেই সংগ্রামী আদর্শের প্রতিফলন ঘটেছে। ‘অঙ্গার’, ‘কল্লোল’, ‘ফেরারী ফৌজ’,‘ব্যারিকেড’, ‘দুঃস্বপ্নের নাগরী’, ‘রাইফেল’, ‘তিতুমীর’ প্রভৃতি প্রতিটি নাটকই সেই বিপ্লবী আদর্শের অগ্নিময় ...
