সার্ক (SAARC)-এর সমস্যাগুলি কী কী? সার্ক (SAARC)-এর সংগঠনের সাফল্যগুলি আলােচনা করাে।
সার্ক-এর সমস্যা [1] ভারত সম্পর্কে সন্দেহ: বিভিন্ন সময়ে সার্কভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক অসন্তোষ লক্ষ করা গেছে। বিশেষ করে ভারত সম্পর্কে প্রতিবেশী ছােটো রাষ্ট্রগুলির মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। জনশক্তি, অর্থনীতি ও সামরিক শক্তিতে বলীয়ান ভারত সম্পর্কে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশগুলি সন্দেহ পােষণ করে থাকে। এরূপ অন্তর্দ্বন্দ্ব সার্কের শক্তিবৃদ্ধির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ...
সার্ক (SAARC) কীভাবে গঠিত হয়েছিল? সার্ক-এর উদ্দেশ্য কী ছিল? দক্ষিণ এশীয় রাজনীতিতে সার্কের ভূমিকার মূল্যায়ন করো।
‘সার্ক’ প্রতিষ্ঠার প্রেক্ষাপট [1] জিয়াউর রহমানের শ্রীলঙ্কা সফর: দক্ষিণ এশিয়ার দেশগুলিকে নিয়ে কোনাে আঞ্চলিক সহযােগিতা সংস্থা গড়ে তােলার উদ্যোগ সর্বপ্রথম ১৯৭৯ খ্রিস্টাব্দে শুরু হয়। এ বিষয়ে সর্বপ্রথম উদ্যোগ নেন স্বাধীন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান (১৯৩৬-১৯৮১খ্রি.)। তিনি ১৯৭৯ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরকালে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক সহযােগিতার উদ্দেশ্যে একটি আঞ্চলিক সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং ...
স্বাধীন ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির পরিচয় দাও। উদারীকরণ নীতির মূল্যায়ন করাে।
উদারীকরণ নীতি [1] সংজ্ঞা: ১৯৯০-এর দশকে ভারতে কংগ্রেস সরকারের শাসনকালে দেশের অর্থনীতি প্রবল সংকটের মুখে পড়ে। এই সংকটকালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও (১৯৯১-১৯৯৬ খ্রি.) এবং অর্থমন্ত্রী ড. মনমােহন সিংহ ১৯৯১ খ্রিস্টাব্দে ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে আমূল সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এই কর্মসূচি সাধারণভাবে ‘অর্থনৈতিক উদারীকরণ’ নামে পরিচিত। [2] নেহরুর উদ্যোগ: প্রেক্ষাপট-স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ...
স্বাধীন ভারতে গৃহীত বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপগুলির মূল্যায়ন করাে।
ভূমিকা: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেফ্লুর সক্রিয় উদ্যোগে দেশে বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপ গৃহীত হয়। ফলে ধনী ভূস্বামীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরােপিত হয়। দেশে জমিদারি প্রথার অবসান ঘটে, ভূস্বামীদের ব্যক্তিগত সম্পত্তির উর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়, ধনীদের সম্পদ ও আয়ের ওপর কর আরােপিত হয়, বিভিন্ন ধনবান অর্থনৈতিক সংস্থা জাতীয়করণ হয় ইত্যাদি। অন্যদিকে দরিদ্র শ্রেণিকে বিভিন্ন ...
স্বাধীন ভারতে গৃহীত বিভিন্ন সমাজতান্ত্রিক পদক্ষেপগুলি উল্লেখ করাে।
সূচনা: স্বাধীনতা লাভের পূর্বেই কংগ্রেসসহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সমাজতান্ত্রিক ভাবধারার দ্বারা আকৃষ্ট হন। ১৯৪৭ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পর ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের অর্থনৈতিক কর্মসূচিতে সমাজতান্ত্রিক কাঠামাে গড়ে তােলার উদ্দেশ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। স্বাধীন ভারতে সমাজতান্ত্রিক পদক্ষেপ [1] বামপন্থী আন্দোলন: ভারতের কমিউনিস্ট পার্টি ও চরমপন্থী সমাজতান্ত্রিক দলগুলি ভূস্বামী ও জমিদারদের বিরুদ্ধে ...
