গীতিকাব্যের সংজ্ঞা নিরূপণ করে রবীন্দ্রনাথ ব্যতিরেকে যে কোন একজন বাঙালী গীতিকবির বৈশিষ্ট্য নির্ণয় কর।

সঙ্গীতধর্মিতা, সংক্ষিপ্ত, গাঢ়বদ্ধ রূপ, ছন্দের সংহতি, মন্ময়তা (subjectivity), আবেগ, চিত্রকল্পের সুনির্দিষ্টতা ইত্যাদি গীতিকবিতার বৈশিষ্ট্যরূপে নির্দেশিত হয়ে থাকে। কেউ কেউ রূপগত সংক্ষিপ্ততাকেই গীতিকবিতার সব থেকে প্রধান বৈশিষ্ট্যরূপে নির্দেশ করেছেন, যেমন, এডগার অ্যালান পো। কিন্তু গীতিকবিতা সব সময়েই ক্ষুদ্র কবিতার রূপে আবদ্ধ থাকতে চায় নি। অনেক সময় কাব্যে বিভিন্ন অংশে বিভক্ত দীর্ঘ কবিতার মূল বৈশিষ্ট্য ব্যক্তিহৃদয়ের আবেগময়তা ...

Read more

মহাকাব্যের স্বরূপ বিশ্লেষণ ও শ্রেণীবিভাগ করে ঊনবিংশ শতাব্দীতে রচিত একটি সাহিত্যিক মহাকাব্যের সংক্ষিপ্ত আলোচনা কর।

মহাকাব্যের লক্ষণ বিচার কর। যে কোন একটি বাংলা মহাকাব্য অবলম্বনে এই লক্ষণগুলি দেখাও। কবিতার ইতিহাসে মহাকাব্য সুপ্রাচীন কাল থেকেই একটি গুরুত্বপূর্ণ ও সুউচ্চ স্থান অধিকার করে এসেছে। ‘মহাকাব্য’ এই অভিধায় চিহ্নিত বিভিন্ন যুগের রচনার মধ্যে যেমন অন্তঃপ্রকৃতি ও গঠনবৈশিষ্ট্য দু দিক থেকেই বহু পার্থক্য লক্ষ্য করা যায়, তেমনি মহাকাব্যের স্বরূপধর্ম বিষয়ে বিভিন্ন ধ্যানধারণাও দীর্ঘকাল থেকেই ...

Read more

‘মহাভারত’, ইলিয়ড়’ এবং ‘মেঘনাদবধ’, ‘প্যারাডাইস লস্ট’ কি একই জাতীয় মহাকাব্য? যদি না হয় তবে এদের মধ্যে প্রভেদ কি? এই প্রসঙ্গে মহাকাব্যের শ্রেণীভেদ সম্পর্কে আলোচনা কর।

‘মহাকাব্য’ নামটি সংস্কৃত থেকে গ্রহণ করলেও আমরা ইংরেজিতে এপিক বলতে যা বোঝায় সেই অর্থেই শব্দটিকে ব্যবহার করি। বিখ্যাত ইংরেজ সমালোচক ই. এম. ডব্লু. টিলিয়ার্ডের অনুসরণে আমরা এই কয়েকটি লক্ষণকে মহাকাব্যের বৈশিষ্ট্যরূপে নির্দেশ করতে পারি—প্রথমত, মহাকাব্য জাতীয় রচনায় উন্নত ধরনের ভাবগাম্ভীর্য (high seriousness) থাকা চাই। দ্বিতীয়ত, প্রসার, বিশালতা, ব্যাপকতা (inclusiveness) জাতীয় রচনার বিশেষ গুণ : ট্র্যাজিক ...

Read more

‘টিনের তলোয়ার’ তাৎপর্য [মান—১০ নম্বর, শব্দ সংখ্যা – ১০০টি ]

১। “কলকাতার গরিবদের বিষ্ঠা বাবুর গায়ে দিলাম।” উঃ নাট্যকার উৎপল দত্তের ‘টিনের তলোয়ার’ নাটকের প্রথমাংশে বেণীমাধবকে লক্ষ্য করে মেথর মথুর এই কথা বলেছে। দি গ্রেট বেঙ্গল অপেরার নতুন নাটক—’ময়ূরবাহনের রিহার্সাল পর্ব শেষ, এবং মঞ্চস্থ হতে চলেছে। তারই উপলক্ষ্যে দলের নির্দেশক ও অভিনেতা বেণীমাধব তার দলের জনাকয়েককে নিয়ে ভোর না হতেই এসেছে যাত্রার পোস্টার সাঁটতে রাস্তায় ...

Read more

‘টিনের তলোয়ার’ নাটকের সমাজতত্ত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করো।

টিনের তলোয়ার নাটকের সমাজতত্ত্ব বুঝতে হলে উৎপল দত্তের সামাজিক মনটিকেও বোঝা দরকার। কোন্ মন নিয়ে, কোন্ দৃষ্টিভঙ্গি থেকে উৎপল দত্ত দেখতে চেয়েছেন উনিশ শতকের নব্য উত্থিত বাঙালিবাবু ও বুদ্ধিজীবী শ্রেণিকে? সমাজের পরিবর্তনের পথে কী ভূমিকা তাঁরা পালন করেছেন ? রাজনৈতিক বিপ্লবের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিপ্লবের যোগসূত্রটা একটা সমাজকে বোঝার জন্য কতটা প্রয়োজনীয় ? দ্বন্দ্বমূলক চিন্তা ...

Read more