সংজ্ঞাসহ পত্রকাব্যের স্বরূপ আলোচনা করো।

পত্রকাব্য বা লিপিকাব্যে (Epistle) পত্ৰলেখার অন্তরঙ্গ ভঙ্গিতে কোনও প্রিয়জন বা পৃষ্ঠপোষক ব্যক্তির উদ্দেশ্যে কবিতা রচিত হয়। পত্রকাব্যের দুটি রূপ দেখা যায়, একটির উপজীব্য নৈতিক ও দার্শনিক বিষয়, এই ধারার উৎস প্রাচীন কবি Horace-এর Epistles; অন্যটির উপজীব্য রোমান্টিক ও উচ্ছ্বাসময় ভাবুকতার বিষয়, এই ধারার উৎস Ovid এর Heroides। হোরেস সহজ সরল বাক্-ছন্দ, ব্যক্তিগত অনুপুংখ (personal details), ...

Read more

গাথা বা গাথাকবিতা কাকে বলে? আধুনিক কালের গাথা কবিতার সংক্ষিপ্ত পরিচয় দাও।

কবিতা প্রধানতঃ দুই প্রকার—আত্মনিষ্ঠ বা মন্ময় কবিতা এবং বস্তুনিষ্ঠ বা তন্ময় কবিতা, গাথা কবিতা বস্তুনিষ্ঠ বা তন্ময় কবিতার অন্তর্গত। সাধারণত কোন কাহিনী গীতের মাধ্যমে বর্ণিত হয়ে গাথাকাব্যের আকার ধারণ করে। তাই সংক্ষেপে বলা যায় গাথাকাব্য একটি কাহিনী মূলক বস্তুনিষ্ঠ গীত। অনেকে ব্যালাড (Ballad) এর সঙ্গে গাথা কবিতার সাদৃশ্য আছে বলে মনে করেন। কিন্তু ব্যালাড-এর সঙ্গে ...

Read more

বাঙলা সনেটের উদাহরণ সহযোগে কবিতার এই শাখার স্বরূপবৈশিষ্ট্যের পরিচয় দাও।

মধুসূদনের ‘চতুর্দশপদী কবিতাবলী’ (১৮৬৬) বাঙলা কাব্যভাষায় সনেটের আঙ্গিক গঠনে চমকপ্রদ কৃতিত্বের নিদর্শন। গীতিকবিতার তরল, স্বচ্ছন্দ-প্রবাহিত ভাবোচ্ছ্বাসকে যে চতুর্দশ পংক্তির গাঢ় বন্ধনরূপে সংহতভাবে প্রকাশ করা যায়, মধুসূদনের সনেট রচনার পূর্বে বাঙলা কাব্যসাহিত্যে তার কোনও উদাহরণ দেখা যায় না। সনেট সম্পর্কে ডঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় যথাযথই বলেছেন : “ইহাদের মধ্যে আবেগের তীব্রতা অপেক্ষা জীবন সম্বন্ধে পরিণত চিন্তা, প্রজ্ঞা ...

Read more

গীতিকবিতার সংজ্ঞা নিরূপণ করে রবীন্দ্রনাথ ব্যতিরেকে যে কোন একজন বাঙালী গীতিকবির বৈশিষ্ট্য নিরূপণ কর।

গীতিকবিতার স্বরূপ বিশ্লেষণ করে একজন রবীন্দ্রোত্তর গীতিকবির প্রতিভা বৈশিষ্ট্যের পরিচয় দাও। গীতিকবিতার প্রধান বৈশিষ্ট্য হল সঙ্গীতধর্মিতা। গান থেকেই গীতিকবিতার উদ্ভব, ইংরেজি lyric এসেছে গ্রীক lyre (বাদ্যযন্ত্র) থেকে; lyric বা গীতিকবিতার সঙ্গে বাদ্যযন্ত্র সহযোগে গানের যোগসূত্র শব্দটির মূল রূপে লক্ষণীয়। ক্ল্যাসিকাল গ্রীক ভাষার লিরিকের রূপ ছিল metre বা mele, যার অর্থ সুর (melody)। চীনা ভাষায় গীতিকবিতা ...

Read more

গীতিকবিতা বলতে কী বোঝায়? এর বৈশিষ্ট্য কী? গীতিকবিতার শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত ও সংহত আলোচনার মধ্য দিয়ে প্রতিটি শ্রেণীর ওপর আলোকপাত কর।

সঙ্গীতধর্মিতাই হল গীতিকবিতার প্রধান বৈশিষ্ট্য। গান থেকেই গীতিকবিতার উদ্ভব। ইংরেজি lyric শব্দটি এসেছে গ্রীক বাদ্যযন্ত্র lyre থেকে। lyric বা গীতিকবিতার সঙ্গে বাদ্যযন্ত্র সহযোগে গানের যোগসূত্র শব্দটির এই মূলরূপে লক্ষণীয়। চীনা ভাষায় গীতিকবিতা Shin যার অর্থ শব্দ-সংগীত, বাঙলা গীতিকবিতা নামটির মধ্যেও গীতিকবিতার সেই প্রাথমিক সাংগীতিক কাঠামো বা ভিত্তির ইংগিত সুস্পষ্ট। অবশ্য গীতিকবিতা মাত্রই গান করার জন্য ...

Read more