ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায় । সিন্ধুলিপি ও কীলক লিপি সম্বন্ধে আলােচনা । ব্রাহ্মী লিপির উৎস সম্বন্ধে বিভিন্ন মত
ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায় ২০০ খ্রিস্টপূর্বাব্দে ব্রাক্ষ্মীর দুটি আঞ্চলিক রূপ গড়ে ওঠে-উত্তর ভারতীয় রূপ এবং দক্ষিণ ও বহির্ভারতীয় রূপ। দ্বিতীয় রূপটি থেকেই পল্লব লিপি উদ্ভূত হয়, যা গ্রন্থি, মালয়াল, তামিল, তেলুগু কন্নড় ও সিংহলি লিপি এবং ব্রহ্লাদেশ কম্বােজ শ্যামদেশীয় লিপির জন্ম দিয়েছে। অন্যদিকে, ব্রাত্মী লিপির উত্তর ভারতীয় রূপই হল কুষাণ লিপি ...
খরােষ্ঠী লিপি সম্বন্ধে বিস্তিত আলােচনা । প্রত্ন-বাংলা লিপি থেকে আধুনিক মুদ্রণ-যুগের বাংলা লিপির ক্রমবিবর্তন । বর্ণমালার উদ্ভব ও বিবর্তন
খরােষ্ঠী লিপি সম্বন্ধে বিস্তিত আলােচনা বেশিরভাগ লিপিবিজ্ঞানীই বলেন যে, আরামীয় (Aramaic) লিপি থেকেই খরােষ্ঠী লিপির জন্ম। প্রাচীনকালে ভারত-সিরিয়া-আরব-মেসােপটেমিয়া জুড়ে যে বাণিজ্যিক যােগসূত্র গড়ে উঠেছিল—অধিকাংশ ঐতিহাসিকই তা স্বীকার করেন। এইসব বাণিজ্যিক আদানপ্রদানে আরামীয় লিপিই ব্যবহৃত হত। ভারতীয় বণিকদেরও এই লিপি জানতে হত। এই সূত্রেই ভারতবর্ষে সম্ভবত খরােষ্ঠী লিপি উদ্ভূত হয়েছে। পার্বতীচরণ ভট্টাচার্য মনে করেন যে, লিপিটি ...
মিশরীয় হিয়েরােগ্নিফিক সম্বন্ধে বিস্তৃত আলােচনা | এশিয়ার দুই প্রাচীন লিপি (চিনীয় লিপি, সিন্ধুলিপি) সম্বন্ধে বিস্তৃত আলােচনা | ধ্বনিলিপি বা বর্ণলিপি, কীলক লিপি
ধ্বনিলিপি বা বর্ণলিপি প্রকৃতপক্ষে শব্দলিপিই ধ্বনিলিপি-স্তরের প্রথম ধাপ। শব্দলিপির ক্ষেত্রে লিপিতে ব্যবহৃত প্রতীকগুলি এক-একটি শব্দেরই (word) প্রতীক ছিল। এরপর লিপির শব্দচিত্রের রেখাগুলি ক্রমশ সরল, সংক্ষিপ্ত ও সাংকেতিক হয়ে এক-একটি শব্দকে না বুঝিয়ে শুধু তার আদ্য দল (syllable)-কে প্রকাশ করতে লাগল। এই সরলীকরণের প্রক্রিয়াকে বলে শীর্ষনির্দেশ (Acrology)। এই প্রক্রিয়ায় শব্দলিপি পরিণত হল দললিপি (Syllabic Script)-তে। এরপর ...
আলেখ্য-চিত্রাঙ্কন পদ্ধতি | স্মারক-চিত্রাঙ্কন পদ্ধতির পরিচয় | প্রাচীন চিত্রলিপি এবং ভাবলিপি সম্বন্ধে আলােচনা | প্রাচীন চিত্রপ্রতীকলিপি সম্বন্ধে আলােচনা
মানবসভ্যতার প্রথম যুগে কোন্ কোন্ লিপিপদ্ধতি প্রচলিত ছিল? এর মধ্যে একটি বিস্তৃতভাবে আলােচনা করাে। আদিম যুগ থেকে শুরু করে বিভিন্ন লিপিপদ্ধতির বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক লিপির উদ্ভব হয়েছে। মানবসভ্যতার প্রথম পর্যায়ে দুধরনের লিপিপদ্ধতির নিদর্শন দেখতে পাওয়া যায়- আলেখ্য-চিত্রাঙ্কন পদ্ধতি: মানবসভ্যতার একেবারে প্রথম যুগে মানুষ তার মনের ভাব প্রকাশ করত ছবির সাহায্যে। আনুমানিক ৩০,০০০ থেকে ১০,০০০ ...
ভারত চার ভাষাবংশের দেশ— এই চার ভাষাবংশের পরিচয় | হিন্দুস্থানি ভাষা অর্থাৎ হিন্দি ও উর্দু ভাষা কীভাবে সৃষ্টি হয়েছে | প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বাংলা ভাষা উদ্ভবের ধারা
ভারত চার ভাষাবংশের দেশ—এই চার ভাষাবংশের পরিচয় দাও: ভারতে প্রচলিত চারটি ভাষাবংশের নাম ইন্দো ইউরােপীয়, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভােট-চিনীয়। ইন্দো-ইউরােপীয়: ইন্দো-ইউরােপীয় ভাষাবংশ ভারত, ইরান এবং ইউরােপের অধিকাংশ ভাষার আদি উৎস। এই ভাষাবংশের আর্য বা ইন্দো-ইরানীয় শাখাটি দুটি উপশাখায় বিভক্ত-ইরানীয় আর্য এবং ভারতীয় আর্য। ভারতীয় আর্যভাষা ভারতবর্ষের বিভিন্ন স্থানে তিনটি স্তরে বিবর্তিত হয়ে অনেকগুলি আধুনিক ভারতীয় ...
