মধ্যযুগের আখ্যান কাব্যে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রথমত আধুনিক বাংলা আখ্যান কাব্যের বিভিন্ন রূপের সংক্ষিপ্ত পরিচয় দাও।

আখ্যান কাব্যের সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য কোনো আখ্যায়িকা বা আখ্যান বস্তুকে অবলম্বন করে যখন কাব্য রচিত হয়। তখন তাকে আখ্যান কাব্য বলে। এ ধরনের কাব্যের লক্ষণ বা বৈশিষ্ট্য :  (১) একটি কাহিনির বর্ণনা করা হয়, আনুপুর্বিক ধারাবাহিকতা বজায় রেখে গল্প বা কাহিনি বিবৃত করা হয়। (২) মহাকাব্যের মতো এগুলিতে কাহিনির সূচনা (Begining), মধ্যভাগ (Middle) এবং ...

Read more

মহাকাব্যের লক্ষণ বিচার একটি বাংলা মহাকাব্যের আলোচনা করো।

দীনেশচন্দ্র সেনের ‘রামায়ণী কথা’র ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন-“মোটামুটি কাব্যকে দুই ভাগ করা যাক। কোন কাব্য বা একলা কবির কথা, কোন বা বৃহৎ সম্প্রদায়ের কথা…… তেমনি আর এক শ্রেণির কবি আছে যাহারা রচনার ভিতর দিয়া একটি সমগ্রদেশ, একটি সমগ্র যুগ, আপনার হৃদয়কে, আপনার অভিজ্ঞতাকে ব্যক্ত করিয়া তাহাকে মানবের চিরন্তন সামগ্রী করিয়া তোলে। এই দ্বিতীয় শ্রেণির কবিকে মহাকবি ...

Read more

মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যের আলঙ্কারিকদের মতামত উল্লেখ করো।

উৎস: ইংরেজিতে মহাকাব্যকে বলা হয় Epic. Epic শব্দটির মূল উৎস গ্রিক শব্দ ‘Epikos’ বা ‘epos’, গ্রিক শব্দ Epic-এর অর্থ হল শব্দ বা গান। এ শব্দের অর্থের ক্রম উৎকর্ষ সাধিত হয় গান থেকে বীরত্ব ব্যঞ্জক গান, তা থেকে বীরত্ব ব্যঞ্জক কাব্যের সৃষ্টি হয়। মূলত পাশ্চাত্য সাহিত্যে বিশেষত প্রাচীন পর্বে Epic বলতে বীরত্ব ব্যঞ্জক কাব্যকেই বোঝানো হতো, ...

Read more

গীতিকবিতার সাধারণ লক্ষণ কী কী বাংলা গীতিকাব্য থেকে দৃষ্টাত্ত দিয়ে আলোচনা করো।

জন্মকথা : ইংরেজিতে যাকে ‘Lyric poetry’ বলা হয় বাংলাতে তাকে গীতি কবিতা রূপে নির্দেশ করা হয়েছে। ‘লিরিক’ শব্দটির উদ্ভব প্রাচীন বাদ্য যন্ত্র বীণা বা ‘Lyre’ থেকে। গ্রিস দেশে Lyre বা বীণা সহযোগে গায়ক তার ব্যক্তিগত অনুভবকে যখন গান করে গাইত তাকে বলা হতো ‘Lyric’ কখনো সে গান হতে সংঘবদ্ধ গায়কদের কোরাস; আনন্দ অথবা বেদনার আবেগমণ্ডিত ...

Read more

সংক্ষিপ্ত আলোচনা : রূপক কবিতা, কাহিনীকাব্য, শোকগীতি, স্তোত্র-কবিতা, স্বদেশপ্রেমমূলক গীতিকবিতা, ভক্তিমূলক গীতিকবিতা, মক এপিক

মক এপিক তুচ্ছ বা লঘু বিষয় নিয়ে মহাকাব্যের সমুন্নত, গম্ভীর রীতির অনুকরণে বিশেষ ধরনের ব্যঙ্গবিদ্রূপাত্মক গদ্যপদ্যরচনা, আরও সুনির্দিষ্টভাবে, বিশেষ ধরনের পদ্যছন্দবদ্ধ রচনাকে ব্যঙ্গাত্মক মহাকাব্য (Mock Epic বা Mock Heroic) বলা হয়। মক এপিক কাব্য কখন সচেতনভাবেই ব্যঙ্গবিদ্রূপের উদ্দেশ্যে মহাকাব্যিক রচনাশৈলী, ধ্রুপদী গঠন (classical structure), বীরোচিত কার্যকলাপ, মন্ত্রাদি উচ্চারণপূর্বক মিনতিপূর্ণভাবে আহ্বান (Invocation), উৎসর্গ, দৈবী হস্তক্ষেপ, মহাকাব্যীয় ...

Read more