সহপাঠক্রমিক কার্যাবলির প্রকারভেদ আলােচনা করাে।
সহপাঠক্রমিক কার্যাবলির প্রকারভেদ সহপাঠক্রমিক কার্যাবলি নানা প্রকারের হয়। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে যেসব সহপাঠক্রমিক কার্যাবলির আয়ােজন করা হয়, সেগুলি সম্পর্কে নীচে আলােচনা করা হল一 (১) শরীরচর্চামূলক কার্যাবলি : বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলাে যেমন -ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল-টেনিস, ক্রিকেট, খাে খাে, হকি, যােগব্যায়াম, পিটি, লংজাম্প, হাইজাম্প, দৌড় প্রভৃতির দ্বারা শরীরচর্চা হয়ে থাকে। (২) শিক্ষামূলক কার্যাবলি : ...
সহপাঠক্রমিক কার্যাবলির উদ্দেশ্যগুলি আলােচনা করাে।
সহপাঠক্রমিক কার্যাবলির উদ্দেশ্য শিক্ষাবিজ্ঞানীরা সহপাঠক্রমিক কার্যাবলি রূপায়ণের ক্ষেত্রে কয়েকটি উদ্দেশ্যের কথা বলেছেন। নীচে সেসব উদ্দেশ্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করা হল一 (১) দৈহিক বিকাশ : শরীরচর্চা, বিভিন্ন ধরনের খেলাধুলাে, বিভিন্ন সমাজসেবামূলক কাজ, ব্রতচারী, NCC প্রশিক্ষণ, NSS-এর বিভিন্ন কর্মসূচি, স্কাউটিং ইত্যাদি সহপাঠক্রমিক কার্যাবলির অন্তর্ভুক্ত। এগুলি নিয়মিত চর্চার ফলে শিক্ষার্থীর শারীরিক বিকাশ ঘটে, অঙ্গপ্রত্যঙ্গ পুষ্ট হয়, দেহের প্রতিটি ...
সহপাঠক্রমিক কার্যাবলির ধারণা এবং সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
সহপাঠক্রমিক কার্যাবলির ধারণা ‘সহপাঠক্রমিক’ শব্দটি শিক্ষাতত্ত্ব বা শিক্ষাবিজ্ঞানে খুব বেশি পুরােনাে নয়। আসলে গতানুগতিক ও প্রাচীন শিক্ষাতত্ত্বে আগে এই ধরনের কোনাে শব্দ ব্যবহৃত হত না| কারণ পুরোনো ধারণা অনুযায়ী শরীরচর্চা, খেলাধুলাে, সমাজসেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি বিষয়গুলিকে শিক্ষার প্রতিবন্ধক হিসেবে বিবেচনা করা হত। মনে করা হত—ওই সমস্ত কার্যাবলি শিক্ষার্থীর জীবনে মূল্যহীন। তাই তাদের পাঠক্রমে সংযােজন করার ...
পাঠক্রম প্রণয়নের উপাদানগুলি উল্লেখ করাে।
পাঠক্রম প্রণয়নের উপাদান পাঠক্রম প্রণয়নের উপাদান বলতে বোঝায় সেইসব বিষয় যা পাঠক্রম গঠনের ক্ষেত্রে বিবেচিত হয়। নীচে এই উপাদানগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলােচনা করা হল一 (১) বিষয়বস্তুর প্রকৃতি : পাঠক্রমে বিভিন্ন বিষয় যেমন- সাহিত্য, প্রকৃতি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত করা হয়। পাঠক্রম রচয়িতাদের বিষয়গুলির গঠন, প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে বিশদজ্ঞান থাকা প্রয়ােজন। (২) শিশুর ...
অভিজ্ঞতাভিত্তিক, জীবনকেন্দ্রিক ও অবিচ্ছিন্ন পাঠক্রম সম্পর্কে সংক্ষেপে লেখাে। কর্মকেন্দ্রিক পাঠক্রমের উপযােগিতা লেখাে।
অভিজ্ঞতাভিত্তিক পাঠক্রম এই জাতীয় পাঠক্রম শিক্ষার্থীর সামগ্রিক অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থীর চাহিদা, রুচি এবং সামর্থ্য অনুযায়ী পর্যায়ক্রমে সংগঠিত বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সমবায়ই হল অভিজ্ঞতাভিত্তিক পাঠক্রম। এই পাঠক্রমের মূল কথা হল, শিক্ষণীয় বিষয়বস্তুকে নানা ধরনের প্রত্যক্ষ কাজের মাধ্যমে পরিবেশন করা। শিক্ষার্থীরা সেই কাজে সক্রিয়ভাবে অংশ নেবে এবং অভিজ্ঞতা অর্জনের সাথে সাথেই শিখবে। জীবনকেন্দ্রিক পাঠক্রম জীবনকেন্দ্রিক পাঠক্রমে ...
