দূরাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।
দূরাগত শিক্ষার বৈশিষ্ট্য দূরাগত শিক্ষা প্রথাবহির্ভূত বা বিকল্প শিক্ষাব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নীচে উল্লেখ করা হল— (১) স্বল্প প্রত্যক্ষ শিক্ষাদানের সুযোগ: দূরাগত শিক্ষায় শিক্ষক অতি অল্প সময়ের জন্য শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে শিক্ষাদানের সুযােগ পান। (২) মৌখিক নির্দেশিকা দান: এই শিক্ষায় অল্প সময়ের মৌখিক নির্দেশিকা দেওয়া হয় এবং ওইসব নির্দেশ অনুযায়ী পঠনপাঠন করলে শিক্ষার্থীরা সঠিক ...
প্রথাবহির্ভূত শিক্ষা কাকে বলে? প্রথাবহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্যগুলি বিস্তারিতভাবে আলােচনা করাে।
প্রথাবহির্ভূত শিক্ষার সংজ্ঞা শিক্ষাবিদ জে. পি. নায়েক প্রথাবহির্ভূত শিক্ষার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে, নিয়ন্ত্রিত শিক্ষার বাইরে সংগঠিত শিক্ষাব্যবস্থাকে শিক্ষা বলে। কুম্বস্ এবং আহমেদ প্রথাবহির্ভূত শিক্ষার সংজ্ঞায় বলেছেন一 প্রথাবহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য প্রথাবহির্ভূত শিক্ষার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় সেগুলি সংক্ষেপে উল্লেখ করা হল一 (১) প্রাসঙ্গিকতা: প্রথাবহির্ভূত শিক্ষার কর্মসূচি প্রয়ােজনভিত্তিক এবং সকল বয়সের শিক্ষার্থীদের চাহিদার ...
বিদ্যালয় ও সমাজের মধ্যে সম্পর্ক কীরূপ?
বিদ্যালয় ও সমাজের সম্পর্ক বিদ্যালয় এবং সমাজের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। বিদ্যালয়ের মাধ্যমেই সমাজ তার নবাগত সভ্যদের সামাজিক করে তােলে। বিখ্যাত দার্শনিক জন ডিউই বলেছেন-“School is simplified, purified and better balanced society”, অর্থাৎ বিদ্যালয় হল একটি সরল, মার্জিত ও সুষম সমাজ। বিদ্যালয়ের ওপর সমাজের নির্ভরতা বিদ্যালয়ের ওপর সমাজ বিভিন্নভাবে নির্ভর করে। যেমন一 (১) সমাজসংরক্ষণ: ...
বিদ্যালয়ের ত্রূটি বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করাে।
বিদ্যালয়ের ত্রূটি বা সীমাবদ্ধতা (১) সামাজিক বিকাশে অসম্পূর্ণতা: বিদ্যালয়ের একটি সমাজকেন্দ্রিক দায়িত্ব হল শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করা। (২) ব্যয়বহূল শিক্ষা: বিদ্যালয়ের নিয়ন্ত্রিত শিক্ষাব্যবস্থা অত্যন্ত ব্যয়বহুল। তাই বহু শিক্ষার্থী দারিদ্র্যের কারণে এই শিক্ষায় অংশ নিতে পারে না। (৩) যান্ত্রিক শিক্ষাপদ্ধতি: বিদ্যালয়ের পুথিকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীকে সমাজজীবনের সঙ্গে ঠিকমতাে যুক্ত করতে পারে না। পাঠক্রমের অতিরিক্ত বোঝা এবং ...
প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলােচনা করাে।
প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকা প্রথাবদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে বিদ্যালয়ের ভূমিকাকে দু-ভাগে ভাগ করে আলােচনা করা যেতে পারে। যেমন—বিদ্যালয়ের শিক্ষার্থীকেন্দ্রিক দায়িত্ব এবং সমাজকেন্দ্রিক দায়িত্ব। (১) বিদ্যালয়ের শিক্ষার্থীকেন্দ্রিক দায়িত্ব: বিদ্যালয়ের প্রধান কাজ হল নির্দিষ্ট উদ্দেশ্যের প্রেক্ষিতে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান সরবরাহ করা এবং বিভিন্ন কাজে তাদের দক্ষতা বাড়িয়ে তােলা। এ ছাড়া আর যেসব দায়িত্ব বিদ্যালয় ...
