বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন কাকে বলে? ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে।
বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন আমাদের দেহের উপরিভাগে অবস্থিত বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদন সৃষ্টি হয়, তাকে বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন বলে। আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয় হল—চোখ, কান, নাক, জিভ ও ত্বক| এদের মধ্যে যেকোনাে একটি উদ্দীপিত হলে এবং সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছোলে যে সংবেদন সৃষ্টি হয়, তাকে ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদন বলে। পাঁচটি ...
দৈহিক সংবেদন কাকে বলে? এর বৈশিষ্ট্য লেখাে | পেশি-সংবেদন কাকে বলে? এর তিনটি বিভাগের সংজ্ঞা দাও।
দৈহিক সংবেদন দেহের অভ্যন্তরে কোনাে পরিবর্তন ঘটলে যে উদ্দীপনার সৃষ্টি হয়, সেই উদ্দীপনা অন্তর্বাহী স্নায়ুপথে পরিচালিত হয়ে মস্তিষ্কে বা মেরুদন্ডে পৌঁছেলে যে বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয়, তাকে দৈহিক সংবেদন বলে। দৈহিক সংবেদনের বৈশিষ্ট্য দৈহিক সংবেদনের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়, সেগুলি নীচে উল্লেখ করা হল一 (১) অভ্যন্তরীণ: দৈহিক সংবেদন অভ্যন্তরীণ উদ্দীপকপ্রসূত। যেমন – ...
সংবেদনের ধর্মগুলি বা লক্ষণসমূহ সংক্ষেপে বর্ণনা করাে | জ্ঞানলাভের প্রক্রিয়া হিসেবে সংবেদনের স্বরূপ বিবৃত করাে।
সংবেদনের ধর্ম বা লক্ষণ সংবেদনের ধর্ম বা লক্ষণকে ভিত্তি করে সংবেদনের মধ্যে পার্থক্য করা হয়। এই ধর্ম দুটি দিক থেকে বিচার করা হয়— [1] গুণগত ধর্ম এবং [2] পরিমাণগত ধর্ম। [১] গুণগত ধর্ম: মানবদেহে যে বস্তুটির সংবেদন হচ্ছে তাকে গুণ বলে। যেমন—স্বাদজ সংবেদনের গুণ হল যে স্বাদ আমরা পাচ্ছি। শ্রবণ সংবেদনের গুণ হল যে শব্দটি ...
সংবেদনের বৈশিষ্ট্যগুলি লেখাে | সংবেদনের শ্রেণিবিভাগ করাে।
সংবেদনের বৈশিষ্ট্য জ্ঞানমূলক প্রক্রিয়ার প্রথম ধাপ হল সংবেদন| সংবেদনকে স্পষ্টভাবে বুঝতে হলে এর বৈশিষ্ট্যগুলি জানা প্রয়ােজন— (১) জ্ঞানের প্রাথমিক উপাদান: সংবেদন হল জানার প্রক্রিয়ার সরলতম উপাদান। অনেকে তাই সংবেদনকে জ্ঞানের প্রাথমিক উপাদান হিসেবে চিহ্নিত করেন। (২) শিশুর প্রথম অভিজ্ঞতা: সব জ্ঞান আমরা সংবেদনমূলক অভিজ্ঞতার দ্বারা অর্জন করি| এটি হল শিশুর কাছে প্রথম অভিজ্ঞতা, যা সে ...
সংবেদন কী? সংবেদনের দুটি সংজ্ঞা লেখাে | সংবেদনের উপাদানগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
সংবেদন সংবেদন হল একটি সরল প্রক্রিয়া, যা ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের মস্তিষ্কের সঙ্গে বাইরের জগতের যােগাযােগ স্থাপন করে| সংবেদন জ্ঞানেন্দ্রিয় থেকেই উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে চোখ, কান, নাক, জিভ এবং ত্বক—এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে বহির্জগতের সঙ্গে আমাদের পরিচয় ঘটে। অর্থাৎ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শ ঘটামাত্র বস্তু সম্পর্ক আমাদের মস্তিষ্কে যে প্রাথমিক চেতনা জাগে তাই হল সংবেদন। সংবেদনের ...
