অনেকে ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটিকে চিত্রধর্মী বলে ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে নিজের ভাষায় আলোচনা করো।

রবীন্দ্রকাব্যে ‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতা একটি বিশিষ্ট স্থান অধিকার করে রয়েছে। এটি যে কেবল সৌন্দর্য-ভাবনার কবিতা নয়, অজানাকে না পাওয়ার বেদনা সম্পর্কিত কবিতা তা নয়, এটি যে নিছক একটি ধ্বনিপ্রধান ছন্দলালিত্যের কবিতা তা নয়, এটি একটি চিত্রধর্মী কবিতা-ও। নিসর্গ চিত্র অঙ্কনে রবীন্দ্রনাথ যে কত বড়ো যাদুকর আলোচ্য কবিতাটিই তার প্রমাণ। কবির মনোভাবের পরিবর্তনের সঙ্গে সমতা রক্ষা ...

Read more

‘নিরুদ্দেশ যাত্রা’ কবিতাটির তাৎপর্য সংক্ষেপে বিবৃতি করো।

রবীন্দ্রনাথ বিরহের কবি। কেবল রবীন্দ্রনাথই বা কেন? বিশ্বের সমস্ত কবিদের সত্তাকেই বিরহের স্পর্শকাতর একটি অনুভূতি আচ্ছন্ন করে রেখেছে। রবীন্দ্রনাথের মধ্যে বিরহ মাঝে মাঝে পরিণত হয়েছে বিশ্বব্যাপী একটি আর্তিতে। এ বিরহ প্রিয়জনকে হারানোর বিরহ, এ বিরহ বিশ্বপ্রকৃতি থেকে বিচ্ছেদের বিরহ, এ বিরহ অতৃপ্ত সৌন্দর্যানুভূতির বিরহ। ‘সোনার তরী’ কবিতায় কবি সংসারের কাছ থেকে প্রত্যাখ্যান জনিত বিরহে, ‘যেতে ...

Read more

রবীন্দ্রনাথ ঠাকুরের বসুন্ধরা কবিতার কাব্যশৈলী বিচার করো।

বসুন্ধরা কবিতা কবি রবীন্দ্রনাথের মর্ত্য প্রেমের অসামান্য দলিল। ‘ছিন্নপত্রে’ কবি বলেছেন—“এই পৃথিবী আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো। আমার কাছে চিরকাল নতুন…..যখন তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করেছেন, তখন আমি এই পৃথিবীর নতুন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনের উচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে ...

Read more

‘বসুন্ধরা’ কবিতার ছড়া সুরের গীতি কাব্যিক বিন্যাস লেখো।

কবিতাটি ২৬ কার্তিক ১৩০০ বঙ্গাব্দে পদ্মাতীরে বসে লেখা। পদ্মার দুপারের জীবন প্রকৃতি কবির মধ্যে ধরণীর প্রতি ভালোবাসাকে নতুন করে জাগিয়েছে। ‘সোনার তরীতে ঠাঁই না পাওয়া কবি ‘বসুন্ধরাতে’ প্রকৃতি ‘মা’ বলে সম্বোধন করে তার মধ্যে মিশে যেতে চেয়েছেন।–“আমারে ফিরায়ে লহো অয়ি বসুন্ধরে,/ কোলের সন্তান তব কোলের ভিতরে”/। কবিতার বক্তব্যকে প্রতিধ্বনির রূপকে সংগীতের ব্যঞ্জন৷য় প্রকাশ করেছেন। বিশ্বের ...

Read more

‘বসুন্ধরা’ কবিতায় রবীন্দ্রনাথের যে মর্মপ্রীতির চিত্রটি ফুটে উঠেছে তা কবিতাটি বিশ্লেষণের দ্বারা বুঝিয়ে দাও।

‘বসুন্ধরা’ বিশ্বকবি রবীন্দ্রনাথের মর্মপ্রীতির, বিশ্ব বিক্ষণের এক অতুলনীয় কবিতা । কবি নিজেই বিশ্বের সঙ্গে এক হয়ে থাকার কথা বার বার বলেছেন। তাঁর নানা সৃষ্টিতে বিশ্ব বিক্ষণের দিকটি ভাষা পেয়েছে। সুন্দরী বসুন্ধরার রূপ বৈভবে তিনি আনন্দ চিত্ত। ‘ছিন্নপত্রে’ বসুন্ধরার সঙ্গে বিশ্বভুবনের সঙ্গে তাঁর একাত্ম হয়ে থাকার কথা বার বার ব্যক্ত হয়েছে। কারণ, বসুন্ধরা ঐশ্বর্যময়ী। অতুলনীয় তার ...

Read more