সংসদীয় সরকারের গুণ-দোষ বা সুবিধা-অসুবিধাগুলি ব্যাখ্যা করাে।

সংসদীয় সরকারের গুণ বা সুবিধা [1] আইন ও শাসন বিভাগের ঘনিষ্ঠ সম্পর্ক: সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভার নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে। এজন্য শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে একটা সুসংহত ঐক্য বজায় থাকে। ফলে সরকারের কর্মসূচি বাস্তবায়নে সুষ্ঠু পরিবেশ রচিত হয়। শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে কোনাে বিরােধ না থাকায় সাংবিধানিক ও প্রশাসনিক ...

Read more

সংসদীয় বা মন্ত্রীপরিষদ-চালিত শাসনব্যবস্থার সংজ্ঞা দাও। সংসদীয় শাসনব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

সংসদীয় বা মন্ত্রীপরিষদ-চালিত শাসনব্যবস্থার সংজ্ঞা যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং শাসন বিভাগের স্থায়িত্ব আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থার ওপর নির্ভরশীল, তাকে সংসদীয় শাসনব্যবস্থাবলাহয়। আইনসভার কাছে দায়িত্বশীল থাকার জন্য একে আবার দায়িত্বশীল শাসনব্যবস্থাও বলা হয়। সংসদীয় শাসনব্যবস্থায় সরকারের যাবতীয় ক্ষমতা তত্ত্বগতভাবে একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের হাতে ন্যস্ত থাকে। তাঁর নামেই ...

Read more

রাষ্ট্রপতি-শাসিত সরকারের গুণ-দোষ বা সুবিধা-অসুবিধা বিশ্লেষণ করাে।

রাষ্ট্রপতি-শাসিত সরকারের গুণ বা সুবিধা রাষ্ট্রপতি শাসিত সরকারের যেসব গুণ রয়েছে, তার মধ্যে উল্লেখযােগ্য হল一 [1] স্থায়িত্ব: আইনসভার আস্থা বা অনাস্থার ওপর রাষ্ট্রপতি শাসিত সরকারের অস্তিত্ব নির্ভর করে না। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার আগে এই ধরনের সরকারের পতনের আশঙ্কা প্রায় নেই বললেই চলে। এর ফলে সরকারের স্থায়িত্ব সুনিশ্চিত হয়। [2] প্রতিশ্রুতি পূরণ: রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় ...

Read more

রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থা কাকে বলে? রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলােচনা করাে।

রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থা রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থায় শাসন বিভাগ, আইন বিভাগের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সংবিধান অনুযায়ী শাসনকার্য পরিচালনা করতে সক্ষম। এই ধরনের শাসনব্যবস্থায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হওয়ার ফলে আইন বিভাগ ও শাসন বিভাগ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে নিজেদের কাজকর্ম পরিচালনা করার সুযােগ পায়। রাষ্ট্রপতি-শাসিত শাসনব্যবস্থার যথার্থ উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্র। এ ছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ ...

Read more

কেন সংবিধানে ভারতকে ‘যুক্তরাষ্ট্র’ না বলে ‘রাজ্যসমূহের ইউনিয়ন’ বলে বর্ণনা করা হয়েছে? ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র-রাজ্য সম্পর্কের গতিপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও।

রাজ্যসমূহের ইউনিয়ন হিসেবে বর্ণিত ভারত সংবিধানের ১নং ধারায় ভারতকে ‘রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে। কারণ- [1] বিভিন্ন অঙ্গরাজ্যের মধ্যে চুক্তির মাধ্যমে ভারতীয় যুক্তরাষ্ট্র তৈরি হয়নি এবং [2] অঙ্গরাজ্যগুলির ভারতীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই। এটা বােঝানাের জন্য সংবিধানে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বলা হয়েছে। ভারতীয় যুক্তরাষ্ট্রে কেন্দ্র রাজ্য সম্পর্কের গতিপ্রকৃতি ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূলভিত্তিস্বরূপ কেন্দ্র রাজ্য ...

Read more