ঘােড়শ শতাব্দীকে বৈষ্ণবপদের সুবর্ণযুগ বলে কেন | পঞ্চদশ ও যােড়শ শতাব্দীর গৌড়বঙ্গের সামাজিক অবস্থার পরিচয়

যােড়শ শতককে বাঙলা সাহিত্যের ‘সুবর্ণ যুগ’ নামে অভিহিত করবার তাৎপর্য সাহিত্য সমাজ-জীবনের দর্পণস্বরূপ, আর সমাজ নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রীয় ব্যবস্থার অধীনে। তাই রাষ্ট্র বিপর্যয়ে সমাজের তথা শিল্প-সাহিত্যের ক্ষেত্রে যেমন বিপর্যয় ঘটে থাকে, তেমনি রাষ্ট্রীয় সুশাসন সমাজ তথা শিল্পসাহিত্যেরও সমৃদ্ধি সাধন করে থাকে। মধ্যযুগের বাঙলার ইতিহাসে রাজশক্তির ক্রমিক উত্থান-পতন যে এইভাবে বাঙলা সাহিত্যকেও প্রভাবিত করেছে, সাহিত্যের ইতিহাস-বিশ্লেষণে ...

Read more

বাঙলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যার পরিচয় দাও। চণ্ডীদাসের একটি সম্ভাব্য সমাধানসূত্র উল্লেখ কর।

চণ্ডীদাসের সমস্যা সমাধান সমস্যার সূত্রপাত: চণ্ডীদাসের কবিত্ব-খ্যাতি যে চৈতন্যদেবের কালেও বর্তমান ছিল, চৈতন্য জীবনীকারগণ তার সাক্ষ্য দিয়েছিলেন। সনাতন গােস্বামীর ‘বৈষ্ণব-তােষণী’তেও চণ্ডীদাসের নাম উল্লেখ করা হয়েছে। বর্তমান শতকের গােড়ার দিক পর্যন্ত চণ্ডীদাস একজন বিখ্যাত মহাজন পদকর্তা-রূপেই পরিচিত ছিলেন। নীলরতন মুখােপাধ্যায়-সঙ্কলিত চণ্ডীদাস পদাবলী’ প্রকাশিত হবার পরই গ্রন্থধৃত পদগুলির বিষয়বস্তু এবং রচনারীতির মধ্যে বিরাট বৈষম্য লক্ষ্য করে কোন ...

Read more

বড়ু চণ্ডীদাসের আনুমানিক কাল সম্বন্ধে আলোচনা করে কবি ও কাব্যের সংক্ষিপ্ত পরিচয় | শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আনুমানিক রচনাকাল, রচনাবৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব

শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির আবিষ্কার পর্ব, নামকরণ ও বিষয়বস্তু শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কার: ১৩১৬ বঙ্গাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বৎবল্লভ কোন এক গ্রামের এক গােশালা থেকে কৃষফলীলা- বিষয়ক একখানি পুঁথি উদ্ধার করেন, যার আদি ও অন্ত্য ছিল খণ্ডিত, মাঝেও কিছু পাতা কীটদষ্ট বা খণ্ডিত ছিল। তিনি সম্পাদনপূর্বক ১৩২৩ বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে গ্রন্থখানি প্রকাশ করেন। গ্রন্থের ভনিতায় ...

Read more

বাঙলা সাহিত্যের মধ্যযুগ বলতে কোন্ কালটিকে নির্দেশ করা হয়? মধ্যযুগের তথা পুরাতন যুগের কিছু কিছু সাধারণ উল্লেখ সহ ঐ কালের প্রধান সাহিত্যধারাগুলির পরিচয় দাও।

খ্রীঃ চতুর্দশ শতকের ঠিক মাঝামাঝি সময়ে দিল্লীর সুলতানদের হাত থেকে বাঙলাকে উদ্ধার করে তার শাসন-শৃঙ্খলার দায়িত্ব গ্রহণ করেন সামসুদ্দিন ইলিয়াস শাহ। বস্তুতঃ এই সঙ্গেই দেড়শতাব্দীব্যাপী অপশাসনের অবসান ঘটায় বাঙলার বুকে আবার শান্তি-স্বস্তি ফিরে এলাে এবং বলা চলে যে বাঙলার ইতিহাসে ক্রান্তিকালেরও অবসান সূচিত হলাে। বাঙলা ভাষা ও সাহিত্যের প্রেক্ষাপটে চতুর্দশ শতাব্দীর মধ্যভাগ থেকেই শুরু হলাে ...

Read more

তুর্কী-আক্রমণ কালকে ‘বাঙালীর মানস প্রস্তুতির কাল’ বিষয়ের স্বপক্ষে বা বিপক্ষে অভিমত | বাঙলা সাহিত্যের প্রথম ‘ক্রান্তিকাল’ বা ‘যুগান্তর কাল’

তুর্কী-আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা খ্রীঃ ১২০০ অব্দের সন্নিহিত কোন তারিখে ইখতিয়ারউদ্দিন বিন বক্তিয়ার খিলজি মাত্র সপ্তদশ অশ্বারােহী নিয়ে বঙ্গবিজয় করেছিলেন এই গল্পকথায় আস্থা স্থাপন না করেও বিশ্বাস করা চলে যে এই তুর্কী-আক্রমণ গৌড়বঙ্গে একটা তুমুল আলােড়ন সৃষ্টি করেছিল। এর আগেও ভারতের বুকে বহু বিদেশি বিধর্মী শক্তি প্রবলভাবে আঘাত হেনেছে। ভারতে বহু রাজশক্তির উত্থান-পতন ঘটেছে, ...

Read more