বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করে তার কাব্য প্রতিভার পরিচয় | বিদ্যাপতির কবি-প্রতিভার পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার অন্তর্ভুক্তির কারণ।
বৈষ্ণব পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব বৈষ্ণব পদাবলীর আদি কবির সম্মান দেওয়া হয় মৈথিল কোকিল বিদ্যাপতি ঠাকুরকে। অভিনব জয়দেব-এ বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় যে সকল পদ রচনা করেছিলেন, সেই পদের ভাষা ‘ব্রজবুলি’কে উনিশ শতকের বাঙালী মনীষীরা মনে করেছিলেন ‘ব্রজের’ ভাষা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি ব্রজধামের ভাষা। বিদ্যাপতিকেও তারা বাঙালী কবি বলেই মনে করেছিলেন। পরবর্তীকালের গবেষণায় উভয় ধারণাই ...
“সমগ্র মধ্যযুগের বাঙলা সাহিত্যে যদি এমন কোন ধারার উল্লেখ করতে হয়, যা বিশ্বসাহিত্যে পরিবেষণ-যােগ্য, তবে তা নিঃসন্দেহে বৈষ্ণব সাহিত্য।”- আলােচনা কর।
বৈষ্ণব পদাবলীর গুণাগুণ বৈষ্ণব পদ ও বৈষ্ণবধর্ম ও বাংলা সাহিত্যের ইতিহাসে গীতিধর্মিতায় রবীন্দ্রনাথের পরই বৈষ্ণব পদাবলীর নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। সমগ্র প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসে অবশ্যই বৈষ্ণব কবিতার স্থান সর্বোচ্চে। একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের গােষ্ঠীসাহিত্য রূপে রচিত হওয়া সত্ত্বেও এই বৈষ্ণব পদগুলি দেশকালের সীমাকে লঙঘন করে কোন গুণে সর্বজনীন রসাবেদন-সৃষ্টিতে সার্থকতা অর্জন করেছে, সে বিষয়ে ...
চৈতন্য-চরিত সাহিত্যের সামগ্রিক পরিচয় দাও।
মহাপ্রভু চৈতন্যদেবের আবির্ভাব বাংলার সাহিত্য ও সমাজজীবনে এক যুগান্তকারী ঘটনা। লােকোত্তর প্রতিভা ও চরিত্রের অধিকারী চৈতন্যদেব সমকালীন জীবনধারায় যে পরিবর্তনের স্রোত এনে দিয়েছিলেন, তার প্রভাব একালেও মন্দীভূত হয়নি। তাই তার সমকালেই তার লৌকিক জীবন কাহিনী অলৌকিকতায় মণ্ডিত হয়ে ভক্তজনের হৃদয়ে গভীর আবেগের সৃষ্টি করেছিল এবং তারি ফলােদয় ঘটেছিল বিভিন্ন সাহিত্যকৃতিতে। চৈতন্যদেবের প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন অথবা ...
চৈতন্যজীবনী কাব্যগুলিতে যথার্থ জীবনী সাহিত্যের লক্ষণ | বৃন্দাবন দাস ও কৃষ্ণদাস কবিরাজের চৈতন্যজীবনী গ্রন্থটির গুণাগুণ বিচার করাে
চৈতন্যজীবনী রচনার কারণ : চৈতন্যজীবনী সাহিত্য-বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই একটু বুঝে নেওয়া প্রয়ােজন, কোন্ কারণে মধ্যযুগে চৈতন্য জীবনীগুলি রচিত হয়েছিল। স্বকালে অনেক ধর্মগুরুই ‘পুরুষােত্তম’-রূপে বন্দিত হয়ে থাকেন এবং তদীয় ভক্ত-শিষ্যাদি দ্বারা পূজার্যাদি লাভ করে থাকেন। কচিৎ কোন ভক্ত হয়তাে তার অলৌকিক জীবনের মাহাত্ম্য রচনায় তৎপরও হয়ে থাকেন। কিন্তু ঐ ধর্মগুরুগণ উল্কা কিংবা ধূমকেতুর সঙ্গেই ...
চৈতন্যদেবকে অবলম্বন করে বাঙলা সাহিত্যের যুগবিভাগের সার্থকতা বিচার কর | বাঙলার সমাজে ও সাহিত্যে শ্রীচৈতন্যদেবের অবদান
বাঙলার সমাজে ও সাহিত্যে শ্রীচৈতন্যদেবের অবদান চৈতন্য-আবির্ভাবের পটভূমি: চৈতন্যদেবের আবির্ভাব গৌড়বঙ্গে এক যুগান্তকারী ঘটনা অনার্য-অধ্যুষিত বঙ্গভূমিতে একদা বৌদ্ধধর্মের প্লাবন দেখা দিয়েছিল। এর পর জগদগুরু শঙ্করাচার্যের আবির্ভাব এবং গৌড়বঙ্গে ব্রাহ্মণ্যধর্মাবলম্বী সেনবংশীয় রাজাদের আধিপত্যে বৌদ্ধধর্মে ভাটা এবং হিন্দুধর্মের পুনরভ্যু্থান সৃচিত হয়। ত্রয়ােদশ শতকের উষালগ্নেই বাঙলায় তুর্কী আক্রমণ আবার এক ক্রান্তিকালের আবাহন জানায়। এই ক্রান্তিকাল প্রকৃতপক্ষে স্থানীয় জনসাধারণের ...
