কাজী নজরুল ইসলামের কাব্যের মূল্যায়ন | আধুনিক বাংলা কাব্যধারায় নজরুল ইসলামের ঐতিহাসিক ভূমিকা তাঁর প্রধান কাব্যগ্রন্থগুলির আলােচনার সাহায্যে পরিস্ফুট করো।
আধুনিক বাংলা কাব্যধারায় নজরুল ইসলামের ঐতিহাসিক ভূমিকা রবীন্দ্রযুগ এবং রবীন্দ্রোত্তর যুগের কবিদের মধ্যে জনপ্রিয়তায় সম্ভবতঃ কাজী নজরুল ইসলামই (১৮৯৯-১৯৭৬ খ্রীঃ) শীর্ষস্থান অধিকার করে আছে। বস্তুতঃ রবীন্দ্রনাথের সঙ্গে কবি রূপে যে নামটি সমস্বরে উচ্চারিত হয়ে থাকে, সে নামটি অবশ্য নজরুল, যদিও এর যাথার্থয বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। প্রথম মহাযুদ্ধকালে নজরুল সৈন্যদলে যােগদান করেন এবং এই ...
বাংলা কবিতায় মােহিতলাল মজুমদারের বিশিষ্ট স্থান সম্পর্কে আলােচনা কর।
বাংলা কবিতায় মােহিতলাল মজুমদারের স্থান মােহিতলাল, নজরুল এবং যতীন্দ্রনাথ—এই তিন কবিই রবীন্দ্রযুগে বর্ধিত হয়েছেন, রবীন্দ্র সাহিত্য ও ভাবকল্পনা থেকে রস সংগ্রহ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত চিন্তার মৌলিকতায় রবীন্দ্র বলয়ের বাইরে স্বকীয় বৈশিষ্ট্যে ও দ্যুতিতে বাংলা কাব্যাকাশে উজ্জ্বল চিহ্ন রেখে গেছেন। কবি মােহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) একাধারে কবি ও সমালােচক। জীবন ও কাব্য সম্বন্ধে তার কতকগুলি বিশেষ ...
‘বাংলা আধুনিক কবিতায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত এক ভিন্নতর সুর সংযােজন করেছেন’- যতীন্দ্রনাথ সেনগুপ্তর কবিকৃতি আলােচনা প্রসঙ্গে এই মন্তব্যের সার্থকতা বিচার কর।
যতীন্দ্রনাথ সেনগুপ্তর কবিকৃতি বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭-১৯৫৪) দুঃখবাদী কবি অভিধায় স্বাতন্ত্রচিহ্নিত। রবীন্দ্রনাথের অলােকসামান্য মধ্যাহৃদীপ্তিতে বাংলা সাহিত্য যখন উদ্ভাসিত, তখন রবিমণ্ডলকে অতিক্রম করে যে ক’জন কবি স্বকীয় নক্ষত্রদীপ্তি বিচ্ছুরিত করতে পেরেছিলেন, তাদের মধ্যে বিশেষ উল্লেখযােগ্য মােহিতলাল, নজরুল এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত। প্রগতি-কল্লোল-কালিকলমের তরুণ কবিরা যখন রবীন্দ্র-প্রভাব উত্তরণের জন্য সচেষ্ট, তখন মােহিতলালের ভােগবাদী চেতনা, নজরুলের ...
বাঙলা কাব্যসাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্ত যে স্বতন্ত্র ধারার সৃষ্টি করেন তার পরিচয় | কবি মানকুমারী বসুর রচনার কাব্যমূল্য
কবি মানকুমারী বসুর রচনার কাব্যমূল্য বাংলার মহিলা কবিদের মধ্যে সর্বাগ্রগণ্যা না হলেও স্বীয় প্রতিভাগুণে মানকুমারী বসু (১৮৬৩-১৯৪৩ খ্রীঃ) বাংলা সাহিত্যে একজন বিশিষ্ট কবি-লেখিকার স্বীকৃতি লাভ করেছেন। জন্মসূত্রে তিনি মাইকেল মধুসূদন দত্তের ভ্রাতুষ্পুত্রী ছিলেন এবং তার প্রথম জীবনের রচনায় মাইকেলের প্রভাবও সুস্পষ্টভাবেই অনুভূত হয়। কিন্তু তিনি রবীন্দ্র-সমকালীন কবি বলেই যুগধর্মের প্রভাবে গীতিকবিতার ধারায়ই ক্ৰমে অবগাহন করতে ...
আধুনিক বাঙলা গীতিকবিতার সূচনা-পর্বের কবিদের মধ্যে অক্ষয়কুমার বড়াল, দেবেন্দ্রনাথ সেন, গােবিন্দদাস ও কামিনী রায়ের কবিপ্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অক্ষয়কুমার বড়াল, দেবেন্দ্রনাথ সেন, গােবিন্দদাস ও কামিনী রায়ের কবিপ্রতিভা পুরাণ-ইতিহাস মন্থন করে তার সঙ্গে বিদেশি কাব্যের ভাববস্তুর মিশ্রণে মহাকাব্য ও আখ্যায়িকা কাব্য রচনার যে ব্যাপক প্রয়াস উনবিংশ শতাব্দীর মধ্যভাগ জুড়ে চলছিল বিহারীলালের মন্ময় লিরিক কবিতায় তার অবসান সূচিত হল। অন্তর্মুখী ভাবপ্রেরণাতেও যে উৎকৃষ্ট কাব্য রচনা করা যায় বিহারীলাল তা দৃষ্টান্ত দ্বারা প্রমাণ করে দেন। বৃহত্তর ...
