‘সোমের প্রতি তারা’ পত্রটি নাট্যগুণ কতটা প্রকাশ পেয়েছে | ‘সোমের প্রতি তারা’ পত্রটি বিশ্লেষণ করো।
বীরাঙ্গনায় প্রত্যেকটি নায়িকার মনোভাব স্পষ্টভাবেই উদ্ঘাটিত হয়েছে এবং যেভাবে তাদের মনের প্রতিটি দল ক্রমে ক্রমে বিকশিত হয়েছে—তাতে নাটকীয়তা দেখা না দিয়ে পারেনি। পত্রিকাগুলি পাঠকের মনে কখনও কৌতুহল, কখনও বিস্ময়, কখনও অনিশ্চয়তা, কখনও দ্বন্দ্ব কখনও উত্তেজনা আবার কখনও চমৎকারিত্ব সৃষ্টি করতে সমর্থ হয়েছে। এতেই প্রমাণ হয় পত্রিকাগুলির মধ্যে নাটকীয় উপাদান আছে। তবে তার মধ্যে ‘সোমের প্রতি ...
‘সোমের প্রতি তারা’ পত্রিকাটির ভাববস্তু বিশ্লেষণ করো।
পত্রিকাটির সূচনাতেই দেখা যায়, সম্বোধন নিয়ে পত্র লেখিকার সবিশেষ সংকোচ সংকোচের কারণটি হল, প্রণয় ব্যাপারে পারস্পরিক সম্পর্কের বিরুদ্ধতা। দেবগুরু বৃহস্পতির স্ত্রী হয়ে তারা প্রণয় ভিক্ষা করছেন বৃহস্পতির শিষ্য সোমের কাছে। সমাজ ও ধর্মের চোখে উভয়ের প্রেম অবৈধ ও নিন্দিত। কিন্তু হৃদয়াবেগ ও কাম প্রবৃত্তি এতই প্রবল যে গুরুপত্নী তারা নিজেকে কিছুতেই যেন সংযত রাখতে পারছেন ...
বীরাঙ্গনা কাব্যের ‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’ কবিতার কাব্যশৈলী বিচার করো।
‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’ বীরাঙ্গনা কাব্যের প্রথম পত্র। এ পত্রের কাহিনির উৎসসূত্র মহাভারত ও কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম্’ নাটক। কাব্যে মহাভারত ও শকুন্তলা নাটকের ভাব ও ভাবনার স্বচ্ছন্দ অনুপ্রবেশ ঘটলেও কবি আখ্যান নির্মাণ ও চরিত্রসৃষ্টির ক্ষেত্রে মৌলিক চিন্তার আশ্রয় নিয়েছেন। সংস্কৃত সাহিত্যে কালিদাসের নাটকে তৃতীয় অঙ্কে দুষ্মস্তকে পদ্মপাতায় নখের আঁচড়ে লেখা শকুন্তলার প্রেমপত্রের কথা কবির অজ্ঞাত ছিল ...
‘দুষ্মন্তের প্রতি শকুন্তলা’ পত্রটির মৌলিকতা এবং নাটকীয়তা সৃষ্টি করেছে কবি—আলোচনা করো।
‘বীরাঙ্গনা কাব্যে’র চার নায়িকা দ্রৌপদী, শকুন্তলা, ভানুমতী এবং দুঃশলা প্রোষিতভর্তৃকা। ভানুমতী ও শকুন্তলা স্বামীর অমঙ্গল আশঙ্কায় উৎকণ্ঠিতা। দ্রৌপদীর মতো শকুন্তলারও প্রোষিতভর্তৃকা এবং বহু পত্নীক স্বামীর পত্নী। কিন্তু শকুন্তলা সরলা ঋষি বালিকা ; ব্যঙ্গবাণে কারোর মর্মভেদ করা তপোবন পালিতার পক্ষে স্বাভাবিক নয়। কিন্তু যন্ত্রণা তো উভয় নারীরই এক। তাই দ্রৌপদী যখন ব্যঙ্গের আশ্রয় নিয়েছেন, সেখানে শকুম্ভলা ...
দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলা চরিত্রটি কীভাবে বীরাঙ্গনা হয়েছে তা আলোচনা করো।
যে প্রেম পরিণয়ে সার্থক হয়নি, সেই প্রেমমুগ্ধ নায়িকার পত্রের সঙ্গে পতিপত্নীর যত্নে স্বাভাবিক কারণে একটি লক্ষণীয় পার্থক্য বর্তমান থাকে। সুতরাং এই শ্রেণির পত্রগুলিতে প্রেমিকা নারী অপেক্ষা পতিপ্রেমে উদ্বুদ্ধ নারী আমরা প্রত্যাশা করতে পারি। কিন্তু দুষ্মন্তের প্রতি শকুন্তলার পত্রটিতে আমরা জানি শকুন্তলা বাস্তব থেকে বিচ্ছিন্ন ছিলেন। সেই কারণে অমিলনজনিত উৎকণ্ঠায় পত্রটিকে উষ্মার ছোঁয়া জেগেছে এবং জীবনী ...
