আধুনিক বাংলা কবিতায় অরুণ মিত্রের অবদান ও স্থান | আধুনিক বাংলা কবিতায় অরুণ মিত্রের কৃতিত্ব ও দান
আধুনিক বাংলা কাব্য সাহিত্যে অরুণ মিত্রের ভূমিকা ও অবদান আধুনিক বাংলা কবিতায় চারের দশকের কবি হিসাবে চিহ্নিত কবি অরুণ মিত্র। জন্ম ১৯০৯ খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের যশােহরে। শিক্ষালাভ কলকাতায়। কিছুদিন আনন্দবাজার পত্রিকায় সাংবাদিকতার কাজ করেন। পরে ফরাসি ভাষা ও সাহিত্যের পাঠ নেবার জন্য চলে যান ফ্রান্সের রাজধানী সৌন্দর্যনগরী প্যারিসে। সেখানে পি এইচ ডি ডিগ্রি লাভ করে দেশে ...
আধুনিক বাংলা কবিতায় সমর সেনের ভূমিকা ও অবদান | আধুনিক বাংলা কবিতায় সমর সেনের কৃতিত্ব ও দান
আধুনিক বাংলা কবিতায় সমর সেনের কৃতিত্ব ও দান কাব্য মেজাজের বিচারে সমর সেন বিশ শতকের প্রথম প্রহরে জাত কবিদের থেকে স্বতন্ত্র। অথচ এমন নয় যে তিনি শিক্ষায় অপরদের চেয়ে পশ্চাৎপদ বরং ইংরেজিতে সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণির প্রথম স্থানাধিকারী, বিদেশবাসের সুযােগও যথেষ্ট পেয়েছে। শিক্ষায়, মেজাজে, রুচিতে, আভিজাত্যে বিশিষ্ট, সেই সমর সেন কিন্তু ঐতিহ্যবর্জিত ...
বিংশ শতাব্দীর বাংলা সাময়িকপত্র ধারায় ‘পরিচয়’ পত্রিকাটির প্রকাশকাল, বৈশিষ্ট্য ও লেখকগােষ্ঠী সম্বন্ধে সংক্ষেপে আলােচনা করাে।
‘পরিচয়’ পত্রিকাটির প্রকাশকাল, বৈশিষ্ট্য ‘পরিচয়’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৩৩৮ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (১৯৩১, জুলাই)। পত্রিকাটি ত্রৈমাসিক। সম্পাদক ছিলেন আধুনিক কালের প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক সুধীন্দ্রনাথ দত্ত। ‘কল্লোল’ পত্রিকার পরবর্তী পর্বে বাংলা সাহিত্যে এক নতুন সাহিত্য আন্দোলনের সূত্রপাত ‘পরিচয়’ পত্রিকারই হাত ধরে। বাংলা সাহিত্যে পত্রিকাটি দীর্ঘ আয়ুষ্কালের জন্যও স্মরণীয়। ১৯৩১ থেকে যাত্রা শুরু করে বাংলার ...
বিংশ শতাব্দীর বাংলা সাময়িকপত্র ধারায় ‘কল্লোল’ পত্রিকার অবদান ও স্থান | বাংলা সাময়িকপত্র ধারায় ‘কল্লোল’ পত্রিকার কৃতিত্ব ও দান
‘কল্লোল’ পত্রিকার অবদান ও স্থান প্রথম বিশ্বযুদ্ধােত্তর পর্বে তরুণ প্রজন্মের নৈরাশ্য ও বিদ্রোহ, আবেগ ও মনন, বাংলা সাহিত্যের নবযুগের গতি-প্রকৃতি যে সাময়িক পত্রটিকে কেন্দ্র করে আত্মপ্রকাশ করেছিল, সেটি ‘কল্লোল’ পত্রিকা। ‘কল্লোল’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল ১৯২৩ খ্রিস্টাব্দে। সম্পাদক ছিলেন কবি দীনেশ রঞ্জন দাশ এবং সহ-সম্পাদক গােকুলচন্দ্র নাগ। কল্লোল গােষ্ঠীর লেখকদের মধ্যে উল্লেখযােগ্য ছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, ...
সবুজপত্র পত্রিকাটির প্রকাশকাল, বৈশিষ্ট্য ও লেখক গােষ্ঠী সম্বন্ধে আলােচনা করাে।
সবুজপত্র পত্রিকার প্রকাশকাল, বৈশিষ্ট্য বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ‘সবুজপত্র’ এক উল্লেখযােগ্য নাম। ‘সবুজপত্র’ যখন আত্মপ্রকাশ করেছিল—সেই ১৯১৪ খ্রিস্টাব্দ বাংলা তথা ভারতবর্ষ শুধু নয়, সমগ্র বিশ্বের ইতিহাসেই এক গভীর সংকটকাল। ইউরােপের অতৃপ্ত জাতীয়তাবাদী দেশগুলি নিজ নিজ অস্তিত্বরক্ষার তাগিদেই ক্রমশ সাম্রাজ্যবাদী শক্তিতে পরিণত হয়ে উঠেছিল। পুঁজি ও বাজার সংগ্রহের এই অশুভ প্রতিযােগিতাই ক্রমশ ইউরােপীয় দেশগুলিকে ঠেলে দিল মানব-সভ্যতার ...
