চৈতন্য জীবনী কাব্য অবলম্বনে একটি ছোট্ট প্রবন্ধ লেখো।

চৈতন্য জীবনী কাব্য ভূমিকা : বাংলা তথা ভারতীয় সাহিত্যে অপূর্ব জীবনী সাহিত্য শ্রীচৈতন্যের জীবন অবলম্বন করেই আত্মপ্রকাশ করে। মানবিক মূল্য অর্থাৎ মানবজীবন সম্পর্কে সচেতনতা না থাকলে এই জাতীয় জীবনী-কাব্য রচনা সম্ভব নয়। শ্রীচৈতন্যদেব এই মূল্য বোধ জাগিয়েছিলেন বলেই তাঁর জীবনী দিয়েই বাংলা কাব্যের গতানুগতিকতা ভঙ্গ করে এই জাতীয় বাস্তব জীবন নির্ভর কাহিনি কাব্য গড়ে ওঠে। ...

Read more

মধ্যযুগে ‘ভাগবত’ অনুসরণে বাংলার কৃষ্ণকথার যে সব গ্রন্থ রচিত হয়েছিল তার স্তরানুক্রমিক পরিচয় দাও। এই পর্যায়ের শ্রেষ্ঠ গ্রন্থ কোনটিকে বলা যায় এবং কেন ব্যাখ্যা করো।

‘ভাগবত’ অনুসরণে বাংলার কৃষ্ণকথার গ্রন্থ ‘ভাগবত’ অনুসরণে বাংলার কৃষ্ণকথার যে সকল গ্রন্থ রচিত হয়েছিল তার বিবরণ নিম্নে দেওয়া হল— (১) প্রাক্ চৈতন্যযুগ: মালাধর বসুর— ‘শ্রীকৃষ্ণ বিজয়’। (২) ষোড়শ শতকঃ রঘুনাথ ভাগবতাচার্যের— ‘কৃষ্ণ প্রেম তরঙ্গিনী’। কবিশেখরের– ‘গোপাল বিজয়’। (৩) সপ্তদশ শতকঃ দ্বিজমাধবের— ‘শ্রীকৃষ্ণমঙ্গল কাব্য’। কৃষ্ণদাসের— ‘মাধবচরিত’ বা ‘কৃষ্ণমঙ্গল’। কৃষ্ণদাসের (কাশীরামদাসের অগ্রজ)- ‘শ্রীকৃষ্ণবিলাস’। অভিরাম দত্তের— ‘শ্ৰীকৃমঙ্গল’। পরশুরাম ...

Read more

রামায়ণে— করুণ রস

রামায়ণে— করুণ রস রসের দিক থেকে বিচার করলে কৃত্তিবাসের রামায়ণের ফলশ্রুতি হচ্ছে করুণ রস, এটিই প্রধান রস। মূল রামায়ণের উত্তর কাণ্ডেরও প্রধান রস হল এই করুণ রস। সংস্কৃত অলংকার শাস্ত্র মতে রস ‘চারটি—বীর, করুণ, আদি ও শাস্ত। এই চারটি রসের মধ্যে যে কোনটি মহাকাব্যের অঙ্গীরস হতে পারে। মূল রামায়ণেও করুণ রসের প্রাধান্য। কৃত্তিবাসও সেই একই ...

Read more

কৃত্তিবাসী রামায়ণে মৌলিকতা | বাংলা রামায়নের আদি কবি কৃত্তিবাস ওঝা ও তার কৃতিত্ব

কৃত্তিবাসী রামায়ণে মৌলিকতা কেউ কেউ মনে করেন, কৃত্তিবাস এই পাঁচালী রচনা করেছিলেন পন্ডিতদের মুখে এর কাহিনি শুনে শুনে। তবে, মধ্যযুগের ভারতীয় ভাষার কোন কবিই প্রাদেশিক ভাষায় রামায়ণ-মহাভারতাদি অনুবাদ করার সময়ে মূলের আক্ষরিক অনুসরণ করেননি। নিজ নিজ অঞ্চলের চাহিদার দিকে লক্ষ্য রেখে তাঁরা মূল্য কাব্যকে প্রয়োজনমতো অদল বদল করে নিতেন। অর্থাৎ সেকালে আক্ষরিক অনুবাদের চেয়ে ভাবানুবাদের ...

Read more

কৃত্তিবাসের—আত্মপরিচয়

কৃত্তিবাসের আত্মপরিচয় রবীন্দ্রনাথ তাঁর বিখ্যাত সেকাল কবিতায় লিখেছিলেন— হায়রে কবে কেটে গেছে কালিদাসের কাল। পন্ডিতেরা বিবাদ করে লয়ে তারিখ সাল ॥ কৃত্তিবাসের কবিমহিমা স্মরণ করে এমন কথা পাঠকেরও মনে হতে পারে। কারণ কৃত্তিবাসের আত্মপরিচয় নামে অনেকগুলি পয়ার ছত্র পাওয়া গেছে। তার তথ্যাদি এমন জটিল যে, বিভ্রান্ত গবেষকেরাও হয়ে পড়েছেন, ১৩০৪ বঙ্গাব্দে নগেন্দ্রনাথ বসু ‘কৃত্তিবাসের আত্মপরিচয়’ ...

Read more