উপন্যাসের চরিত্র চিত্রণ কীভাবে করা হয়? চরিত্র কত রকমের হতে পারে? তােমার পাঠ্য উপন্যাসগুলি থেকে উদাহরণ দিয়ে চরিত্র চিত্রণের প্রকারভেদ বুঝিয়ে দাও।

উপন্যাসের কাহিনি বা প্লট বিন্যস্ত হয় চরিত্রকে আশ্রয় করে মূলতঃ-যাকে বা যাদের কে নিয়ে কাহিনি গড়ে ওঠে, তাকে বা তাদেরকে চরিত্ররূপে আখ্যাত করা হয়। জনৈক ভাষ্যকার চরিত্র বা Character সম্পর্কে অভিমত পােষণ করেছেন— “an extended verbal representation of human being , the inner self that deter mines througt, spech, and behaviour.” অর্থাৎ চরিত্র বলতে ব্যক্তির ...

Read more

উপন্যাসের পটভূমি কাকে বলে? পটভূমি কত রকমের হয়? তাদের খুব সংক্ষিপ্ত পরিচয় দাও। তােমার পাঠ্য উপন্যাসগুলির পটভূমি কী ধরনের?

উপন্যাসের ক্ষেত্রে পটভূমি অত্যন্ত জরুরী বিষয়। উপন্যাসের ঘটনাগুলি যেখানে ঘটবে তার চরিত্রগুলি সেখানেই বিচরণ করবে এবং চলনে বলনে কথায় সেই স্থানীয় বৈশিষ্ট্যকে ফুটিয়ে তুলবে। এটি উপন্যাসের ক্ষেত্রে পটভূমি রূপে স্বীকৃত। এই পটভূমি বা পরিবেশকে উপজীব্য করে বহু উপন্যাস রচিত হয়েছে যেমন টমাস হার্ডির ‘ওয়েসেকস’ অঞ্চল তারাশঙ্করের উপন্যাস ‘রাঢ়’ বাংলা, বিভূতিভূষণের ‘আরণ্যক’ ইত্যাদি। উপস্থাপন কৌশলের নিরিখে ...

Read more

উপন্যাসের কাহিনির ও (প্লট) এবং কাহিনি (স্টোরি)-র মধ্যে সম্বন্ধ কী? উপন্যাসের প্লট কত রকমের হয়? সরল এবং জটিল প্লট কাকে বলে? তােমার পাঠ্য উপন্যাসগুলি থেকে এই দুধরনের প্লটের উদাহরণ দাও।

উপন্যাসের মূল আকর্ষণীয় বিষয় হল-গল্প বা কাহিনি। কার্যকারণ ও কাল পারম্পর্যে উপন্যাসের কাহিনি সুসংবদ্ধতা দর্জন করলে তবে তাকে যথাযথ প্লটরূপে স্বীকৃতি জানানাে হয়। এ প্রসঙ্গে প্রখ্যাত উপন্যাসকার ও সমালােচক E. M. Forster তার “Aspects of the Novel’ গ্রন্থে চমৎকার বলেছেন– ‘The basis of a novel’s story is a narrative of events arranged in time sequence. ...

Read more

উপন্যাস কাকে বলে? ইংরেজি নভেল এবং ফসলের সঙ্গে উপন্যাসের সম্পর্ক কী? বিষয় অনুযায়ী এবং লেখার পদ্ধতি অনুযায়ী উপন্যাস কত রকমের হতে পারে? প্রত্যেক শ্রেণির একটি করে উপন্যাসের নাম লেখাে।

কোনও শিল্পকেই যথাযথ সংজ্ঞা দানে বিভূষিত করা সম্ভব নয়। শিল্প মাত্রেই সৃষ্টি। সৃষ্টির কোনও সীমানা, স্বরূপ নির্ধারণ করা সম্ভব নয়। একালের সাহিত্যের সমৃদ্ধিতম ও জন প্রিয়তম শাখা। প্রায় গত দুশত বছরের বেশি সময় ধরে সারা বিশ্বজুড়ে এর পদচারণা চলছে। নানা ভাষায়, নানাভাবে নানা রীতিকে সুগঠিত এই উপন্যাসের যথাযথ পরিচয় উদঘাটন দুঃসাধ্য। তথাপি উপন্যাসের গতিবিধি ও ...

Read more

কোন ধরনের রচনাকে উপন্যাস বলবে? কী কী বৈশিষ্ট্য থাকলে একটি লেখাকে উপন্যাস বলা হবে? প্রবন্ধের সঙ্গে উপন্যাসের পার্থক্য কোথায়?

যে ধরনের রচনাতে জীবন ও সমাজের বাস্তবচিত্র এবং চরিত্রের আঁতের কথা যুক্তি ও মনস্তত্ত্ব সহকারে রূপায়িত হয়, ঘটনা চরিত্র যুক্তি ও কার্যকারণ সূত্রে গ্রথিত হয় সেই রচনাকে উপন্যাস হিসাবে অভিহিত করা হয়। উপন্যাস জীবন ও সমাজের দর্পন। এখানে ঘটনা ও চরিত্রের বিশ্বাস যােগ্যতাই বড় কথা। যদিও অতিপ্রাকৃতি বা ঐতিহাসিক ঘটনা উপন্যাস জগতে অচ্ছুত নয়। তবে ...

Read more