ঐতিহাসিক উপন্যাসের স্বরূপ বৈশিষ্ট্য নির্দেশ করে একটি বাংলা ঐতিহাসিক উপন্যাসের আলোচনা করো।
ঐতিহাসিক উপন্যাসের স্বরূপ বৈশিষ্ট্য উপাদান যেখান থেকেই আসুক না কেন যখন ঔপন্যাসিক লেখেন তখন তিনি ইতিহাস লেখেন না, উপন্যাসই লেখেন। আর আধুনিক শিল্প হিসাবে উপন্যাসে মানব অনুভূতির প্রকাশ থাকতেই হবে। ঔপন্যাসিকের লক্ষ্যই মানুষ ও তার জীবনের পূর্ণায়ত রূপ চিত্রণ। আর একথা না রাখলে ইতিহাসের পটভূমি থাকলেই যে কোন উপন্যাসকে ঐতিহাসিক উপন্যাস আখ্যা দেওয়া যাবে না। ...
সার্থক সামাজিক উপন্যাস বলতে কোন শ্রেণীর উপন্যাসকে বলা হয়। একটি বাংলা সামাজিক উপন্যাসে আলোচনা করো।
সার্থক সামাজিক উপন্যাস আধুনিক সমালোচক সরোজ বন্দ্যোপাধ্যায় লেখেন-উপন্যাস রচিত হতে পারে না যতদিন পর্যন্ত সমাজে অনুভূত সমস্যা এবং শিল্পের দায় খুব কাছাকাছি এবং প্রায় অবিচ্ছেদ্য হয়ে উঠছে। রোমান্সের খোলস মুক্ত হয়ে যে উপন্যাসের জন্ম, সে উপন্যাসের দাবী ছিল বাস্তবতা, পাঠকের বিশ্বাস অর্জনের চেষ্টা। তাই উপন্যাস নেমে আসে মাটির সংসারে। জীবনের কাছাকাছি। উপন্যাসের সঙ্গে জীবনের সম্পর্ক ...
মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি বাংলা উপন্যাসের আলোচনা করো।
মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্য উপন্যাস আধুনিক কালের শিল্প হওয়ায়, আধুনিক মানুষের রূপদানে মনস্তত্ত্ব একটি উপন্যাসের অপরিহার্য উপাদান। ‘চোখের বালি’র ‘সূচনা’ অংশে রবীন্দ্রনাথ লিখেছিলেন— “সাহিত্যের আধুনিক পর্যায়ের পদ্ধতি হল ঘটনা পরম্পরায় বিবরণ দেওয়া নয়, বিশ্লেষণ করে চরিত্রের আঁতের কথা বের করে দেখানো।” উপন্যাস ক্রমাগত পরিধিতলের বাস্তবতা থেকে মানব-মনের নিহিত স্তরের দিকে এগিয়ে চলেছে। কিন্তু সামাজিক, ঐতিহাসিক উপন্যাসের ...
আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞা দিয়ে বাংলা সাহিত্যের একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো।
কোন একটি অঞ্চলকে কেন্দ্র করে গল্প বা উপন্যাস গড়ে উঠলেই তাকে রিজিওন্যাল বা আঞ্চলিক সাহিত্যের আখ্যা দেওয়া যায় না। উপন্যাসিকের আগ্রহ প্রধানত মানুষ ও মানুষের জীবন। আর এই মানুষকে ঔপন্যাসিক দেশ কালের প্রেক্ষাপটে স্থাপন করেন। তাই কথাসাহিত্যে আঞ্চলিকতার উপাদান থাকে বেশি। আঞ্চলিক উপন্যাসের জন্ম তখনই হয় যখন কোন বিশেষ অঞ্চলের পটভূমিতে সেখানকার মানুষের জীবন চিত্রিত ...
উপন্যাস ও ছোটগল্পের পার্থক্য করো।
উপন্যাস ও ছোটগল্পের পার্থক্য বিশালতা কিংবা ক্ষুদ্রতা-উপন্যাস ও ছোটগল্পের প্রাথমিক শর্ত বটে, কিন্তু এই বাহ্য সংজ্ঞা দ্বারা কথাসাহিত্যের এই দুই শাখাকে সঠিকভাবে চিনে নেওয়া যায় না। সেকারণেই বলা হয়ে থাকে-উপন্যাসকে সংক্ষিপ্ত রূপ দিলে, কিংবা ছোট গল্পকে বিস্তৃত করলে ছোটগল্প উপন্যাস হবে না। বিভেদ যেমন আকৃতিতে, তেমনি প্রকৃতিতে, বয়সের পার্থক্যে, লেখকের জীবনদৃষ্টির স্বাতন্ত্র্যে। বঙ্কিমচন্দ্রের ‘এ জীবন ...
